ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
সৌদিতে এক সপ্তাহে ১১ হাজারের বেশি আইন লঙ্ঘনের ঘটনা, ফেরত পাঠানো হলো ৯ হাজার ৫৮৯ জনকে

সৌদিতে এক সপ্তাহে ১১ হাজারের বেশি আইন লঙ্ঘনের ঘটনা, ফেরত পাঠানো হলো ৯ হাজার ৫৮৯ জনকে

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ৯ হাজার ৫৮৯ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে এসব আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়।শনাক্ত হওয়া ঘটনাগুলোর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ছয় হাজার ৪৩টি, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের তিন হাজার ১৯১টি এবং শ্রম আইন লঙ্ঘনের দুই হাজার ৩৫৩টি ঘটনা রয়েছে।অভিযানে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার অভিযোগে এক হাজার ৬৭৮ জনকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। এ ছাড়া অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে আরও ১৮ জনকে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৪১ হাজার ১০৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৮১৩ জন এবং নারী ২ হাজার ২৯৩ জন।আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে। আরও ৯ হাজার ১৩৯ জনকে নিজ উদ্যোগে দেশে ফেরার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৯ হাজার ৫৮৯ জনকে নিজ দেশে পাঠানো হয়েছে।এদিকে আইন লঙ্ঘনকারীদের সহায়তার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশটিতে প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় কিংবা অন্য কোনো সুবিধা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন এবং অপরাধীদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। এসব অপরাধকে গ্রেপ্তারযোগ্য গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে আইন লঙ্ঘনের তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।সূত্র: গালফ নিউজ