সিজেএফবির আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা উজ্জ্বল
চলচ্চিত্রে
দীর্ঘদিনের অবদান ও বিশেষ ভূমিকার
স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন দেশের
গুণী অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)
তাদের ২৫তম পারফরম্যান্স অ্যাওয়ার্ডে
তাঁকে এ সম্মাননা দেওয়ার
সিদ্ধান্ত নিয়েছে।আগামী
১৬ ডিসেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন
কেন্দ্রের হল অব ফেমে
বসবে সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৫তম আসর। ওই
অনুষ্ঠানে অভিনেতা উজ্জ্বলের হাতে আজীবন সম্মাননার
ক্রেস্ট তুলে দেওয়া হবে।সিজেএফবি
সূত্রে জানা গেছে, গত
২৪ বছরে সংস্কৃতি ও
বিনোদন অঙ্গনে বিশেষ অবদান রাখা দেশের অনেক
বিশিষ্ট ব্যক্তিত্বকে এ সম্মাননায় ভূষিত
করেছে সংগঠনটি। তাঁদের মধ্যে রয়েছেন সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা
ইয়াসমিন ও সৈয়দ আব্দুল
হাদী। এ ছাড়া রয়েছেন
গীতিকার ও সুরকার গাজী
মাজহারুল আনোয়ার, আলম খান ও
আজম খান।সম্মাননাপ্রাপ্ত
অন্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন আতাউল হক চৌধুরী, হুমায়ূন
আহমেদ, আবদুল্লাহ আল মামুন, কবরী,
সুচন্দা, সুবর্ণা মুস্তাফা, জুয়েল আইচ, গোলাম সারওয়ার,
শবনম ও তারিক আনাম
খান।এবার
সেই সম্মানিত ব্যক্তিত্বদের তালিকায় যুক্ত হচ্ছেন অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। চলচ্চিত্রে তাঁর বিশেষ অবদানের
স্বীকৃতি হিসেবে সিজেএফবির এই সম্মাননা দেশের
সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে তাঁকে
আলোচনায় নিয়ে এসেছে।