ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
 ডিজিটাল যুগে ক্যাসেট-সিডিতে জয় শাহরিয়ারের ‘বোকা’

ডিজিটাল যুগে ক্যাসেট-সিডিতে জয় শাহরিয়ারের ‘বোকা’

ডিজিটাল সংগীতের জনপ্রিয়তার সময়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। পুরোনো দিনের সংগীতের নস্টালজিয়া ফিরিয়ে আনতে ক্যাসেট ও সিডি ফরম্যাটে প্রকাশ করেছেন নিজের পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’। শনিবার রাজধানীর ইএমকে সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, ব্যান্ড তারকা হামিন আহমেদ এবং জয় শাহরিয়ারের মা শাহরিয়া আখতার বুলু। এ সময় সংগীত ও সংস্কৃতি অঙ্গনের পরিচিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।‘বোকা’ অ্যালবামে রয়েছে মোট আটটি গান। অ্যালবামটির বিশেষত্ব হলো, প্রতিটি গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ার নিজেই। দীর্ঘ সাত বছর পর একক অ্যালবাম প্রকাশ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই শিল্পী।জয় শাহরিয়ার বলেন, সাত বছর বিরতির পর একক অ্যালবাম আনলাম, অনুভূতিটা প্রথম অ্যালবামের মতোই রোমাঞ্চকর। নিজের মনের মতো করে গানগুলো করেছি, আশা করি ভক্তদের ভালো লাগবে।ডিজিটাল মাধ্যমে গান শোনার পাশাপাশি ফিজিক্যাল অ্যালবামের সংস্কৃতি ফিরিয়ে আনার বিষয়েও আশাবাদী জয়। তাঁর মতে, নতুন প্রজন্মের শ্রোতাদের সিডি ও ক্যাসেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন।এ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বজুড়ে এখন সিডি ও ভিনাইল রেকর্ডের জনপ্রিয়তা আবার বাড়ছে। আমার বিশ্বাস, আমাদের দেশেও এই ট্রেন্ড বা দিনগুলো খুব দ্রুত ফিরে আসবে।ক্যাসেট ও সিডির পাশাপাশি অ্যালবামটির সঙ্গে প্রকাশ করা হয়েছে একটি বুকলেট। অনলাইনে গান শোনার শ্রোতাদের জন্যও রয়েছে ব্যবস্থা। স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, ডিজারসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যালবামটি প্রকাশ করা হয়েছে।আজব রেকর্ডস -এর ব্যানারে প্রকাশিত অ্যালবামটির প্রকাশনার সার্বিক দায়িত্বে রয়েছে আজব কারখানা। এ ছাড়া ‘বোকা’ অ্যালবামের থিম অনুসরণ করে বিশেষ টি-শার্ট বাজারে এনেছে ফ্যাশন ব্র্যান্ড এন স্টোরিজ।