দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী
দেশে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে
পর্যাপ্ত খাদ্য
মজুত
রাখা
হয়েছে।
কোনো
মানুষ
যাতে
খাদ্যের অভাবে
কষ্ট
না
পান
বা
অভুক্ত
না
থাকেন,
তা
নিশ্চিত করতে
সরকার
সজাগ
রয়েছে
বলে
জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা
খানম
রিতা।শনিবার (১৪
নভেম্বর) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর
চন্দ্র
উচ্চবিদ্যালয় মাঠে
অভ্যন্তরীণ আমন
ধান
সংগ্রহ
কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথির
বক্তব্যে তিনি
এসব
কথা
বলেন।খাদ্যমন্ত্রী বলেন,
খাদ্য
মন্ত্রণালয়ের প্রধান
লক্ষ্য
দেশের
মানুষের জন্য
পর্যাপ্ত খাদ্য
মজুত
নিশ্চিত করা।
মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা
ব্যক্তিদের সামনে
এখন
একটাই
লক্ষ্য দেশে খাদ্যের কোনো
অভাব
হতে
না
দেওয়া।
এ
লক্ষ্য
বাস্তবায়নে প্রয়োজনীয় খাদ্য
মজুত
রাখা
হয়েছে।সাধারণ মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ
করতে
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা
তুলে
ধরে
আফরোজা
খানম
রিতা
বলেন,
সুলভ
মূল্যে
চাল
সরবরাহের জন্য
খোলাবাজারে বিক্রির (ওএমএস)
কার্যক্রম চালু
রয়েছে।
গত
শুক্রবার থেকে
শ্রমিকদের মধ্যেও
কম
দামে
চাল
বিতরণ
শুরু
হয়েছে।
কেউ
যেন
ঘরে
অভুক্ত
না
থাকেন,
কেউ
যেন
খাদ্যের অভাবে
কষ্ট
না
পান,
প্রধানমন্ত্রী সে
বিষয়ে
সজাগ
দৃষ্টি
রাখছেন।জনপ্রতিনিধি ও
সাধারণ
মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর
গুরুত্ব দিয়ে
তিনি
বলেন,
জনপ্রতিনিধিদের দায়িত্ব মানুষের পাশে
থাকা।
আর
জনগণের
দায়িত্ব তাঁদের
সহযোগিতা করা
এবং
পারস্পরিক আন্তরিকতা বাড়ানো। একজন
মন্ত্রী বা
জনপ্রতিনিধির পক্ষে
একা
সব
কাজ
করা
সম্ভব
নয়।
সম্মিলিত উদ্যোগেই কাঙ্ক্ষিত লক্ষ্য
অর্জন
করা
সম্ভব।কৃষকদের কল্যাণের বিষয়টি
উল্লেখ
করে
খাদ্যমন্ত্রী বলেন,
দেশের
মানুষ
ও
কৃষকদের ভালো
রাখাই
সরকারের লক্ষ্য। এ
জন্য
সবার
সহযোগিতা প্রয়োজন। খাদ্য
মন্ত্রণালয়কে একটি
ভালো
অবস্থানে নিয়ে
যেতে
সরকার
কাজ
করছে।সারা দেশে ৩
লাখ
টন
আমন
ধান
সংগ্রহের লক্ষ্যখাদ্য বিভাগ
সূত্রে
জানা
গেছে,
২০২৬-২৭ মৌসুমে সারা
দেশ
থেকে
৩
লাখ
মেট্রিক টন
আমন
ধান
সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে
সরকার।
এর
মধ্যে
ঢাকা
বিভাগে
২৭
হাজার
৬৫১
মেট্রিক টন
এবং
মানিকগঞ্জ জেলায়
১
হাজার
৩২২
মেট্রিক টন
ধান
সংগ্রহ
করা
হবে।মানিকগঞ্জের সাত
উপজেলায় ধান
সংগ্রহের লক্ষ্যমাত্রা হলো- মানিকগঞ্জ সদরে ২২২ মেট্রিক টন,
শিবালয়ে ২৮৩,
ঘিওরে
৩৩৯,
সাটুরিয়ায় ১২৭,
সিংগাইরে ২২১,
হরিরামপুরে ৭৪
এবং
দৌলতপুরে ৫৬
মেট্রিক টন।জেলায় এবার
আমন
ধানের
সম্ভাব্য উৎপাদন
ধরা
হয়েছে
১
লাখ
১৮
হাজার
৭৩৯
মেট্রিক টন।খাদ্য বিভাগের নির্ধারিত তথ্য
অনুযায়ী, চলতি
মৌসুমে
প্রতি
কেজি
আমন
ধানের
সংগ্রহমূল্য ৩৫
টাকা
এবং
চালের
সংগ্রহমূল্য ৪৯
টাকা
নির্ধারণ করা
হয়েছে।
১৪
নভেম্বর থেকে
শুরু
হওয়া
সরকারি
এ
সংগ্রহ
কার্যক্রম চলবে
২০২৭
সালের
২৮
ফেব্রুয়ারি পর্যন্ত।জেলা প্রশাসক নাজমুন
আরা
সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন
খাদ্য
মন্ত্রণালয়ের সচিব
আবু
তাহের
মো.
মাসুদ
রানা,
খাদ্য
অধিদপ্তরের মহাপরিচালক মু.
জসিম
উদ্দিন
খান,
পুলিশ
সুপার
সারোয়ার আলম,
জেলা
বিএনপির আহ্বায়ক কমিটির
সদস্য
নুরতাজ
আলম
বাহার
ও
গোলাম
আবেদীন
কায়সার।এ ছাড়া
বক্তব্য দেন
জেলা
কৃষক
দলের
সভাপতি
গোলাম
কিবরিয়া সাঈদ,
জেলা
যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান
তুহিন,
জেলা
স্বেচ্ছাসেবক দলের
আহ্বায়ক জিন্নাহ খান,
জেলা
ছাত্রদলের সভাপতি
আব্দুল
খালেক
শুভ
এবং
সাধারণ
সম্পাদক সিরাজুল রহমান
সজিবসহ
অন্যরা।