জাকির নায়েকের পথচলায় নীরব প্রেরণা ছিলেন বাবা ডা. আব্দুল করিম
বিশ্বজুড়ে
ইসলামি বক্তা হিসেবে পরিচিত ডা. জাকির নায়েক।
ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব
নিয়ে তাঁর বক্তব্য শুনতে
বিভিন্ন দেশে সমবেত হন
অসংখ্য মানুষ। তাঁর চিন্তাজগৎ ও
দাওয়াহর পথচলায় দক্ষিণ আফ্রিকার ইসলামি চিন্তাবিদ আহমেদ দিদাতের প্রভাবের কথা অনেকেই জানেন।
তবে এই পথচলায় পরিবারের
ভেতর থেকে যিনি সবচেয়ে
গুরুত্বপূর্ণ সমর্থন জুগিয়েছিলেন, তিনি তাঁর বাবা
ডা. আব্দুল করিম নায়েক।একজন
চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে
ডা. আব্দুল করিম নায়েকের নিজেরও
ছিল স্বতন্ত্র পরিচয়। তবে ছেলের জীবনের
লক্ষ্য বদলে যাওয়ার পর
তিনি যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন, সেটিই
তাঁর জীবনের অন্যতম আলোচিত অধ্যায়।প্রতিকূলতা
পেরিয়ে চিকিৎসক১৯২৮
সালে ভারতের মহারাষ্ট্রের উপকূলীয় জেলা রত্নাগিরিতে জন্ম
ডা. আব্দুল করিম নায়েকের। শৈশবেই
বাবাকে হারান তিনি। নানা প্রতিকূলতার মধ্যেও
পড়াশোনা চালিয়ে যান। রত্নাগিরির পাটওয়ার্ধন
হাইস্কুল থেকে মাধ্যমিক শেষ
করে উচ্চশিক্ষার জন্য মুম্বাইয়ে যান।
সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলেও সাম্প্রদায়িক দাঙ্গার
কারণে শহর ছাড়তে হয়
তাঁকে। পরে রত্নাগিরির গোগাটে
কলেজে পড়াশোনা চালিয়ে যান।ইন্টারমিডিয়েট
সায়েন্স কোর্স শেষ করে ভর্তি
হন মুম্বাইয়ের গ্র্যান্ট মেডিকেল কলেজে। ১৯৫৬ সালে এমবিবিএস
সম্পন্ন করার পর মনোরোগবিদ্যায়
স্নাতকোত্তর শিক্ষা নেন। চিকিৎসক হিসেবে
কর্মজীবন শুরু করলেও তাঁর
কাজের পরিধি চিকিৎসাক্ষেত্রে সীমাবদ্ধ থাকেনি। শিক্ষা, সাহিত্য, সমাজকল্যাণ এবং মুসলিম সমাজের
বুদ্ধিবৃত্তিক বিকাশেও ভূমিকা রাখেন তিনি।শিক্ষা
ও সমাজ উন্নয়নে উদ্যোগ১৯৬২
সালে ডা. আব্দুল করিম
নায়েক প্রতিষ্ঠা করেন ‘নকশে কোঙ্কন পাবলিকেশন
ট্রাস্ট’। একই উদ্যোগের
অংশ হিসেবে প্রকাশ করেন ‘নকশে কোঙ্কন’ নামের
মাসিক সাময়িকী। উর্দুভাষী মুসলিম সমাজের সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাসংক্রান্ত বিষয়
তুলে ধরার পাশাপাশি কোঙ্কন
ও মুম্বাই অঞ্চলের লেখক-কবিদের জন্য
এটি গুরুত্বপূর্ণ প্রকাশনা মঞ্চ হয়ে ওঠে।চিকিৎসাক্ষেত্রেও
তাঁর দক্ষতার স্বীকৃতি মেলে। ১৯৯৪-৯৫ সালে
বোম্বে সাইকিয়াট্রিক সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেন। এ
ছাড়া ইন্ডিয়ান কাউন্সিল অব মেন্টাল হেলথের
চেয়ারম্যান এবং অল ইন্ডিয়া
মুসলিম এডুকেশন সোসাইটির সহসভাপতিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দাতব্য সংস্থা ও সামাজিক সংগঠনের
গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন
করেন।চিকিৎসা,
শিক্ষা ও মানবকল্যাণে অবদানের
জন্য একাধিক সম্মাননাও পেয়েছেন তিনি। ১৯৯৬ সালে মুসলিম
অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব
সায়েন্সের সম্মাননা এবং বিজয়শ্রী পুরস্কার
লাভ করেন। ১৯৯৮ সালে আমেরিকান
বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউট তাঁকে ‘ডিস্টিংগুইশড লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেয়। একই সময়ে
যুক্তরাজ্যের কেমব্রিজভিত্তিক ইন্টারন্যাশনাল বায়োগ্রাফিক্যাল সেন্টার তাঁকে চিকিৎসা ও মানবতার ক্ষেত্রে
‘ইন্টারন্যাশনাল ম্যান অব দ্য ইয়ার’
হিসেবে স্বীকৃতি দেয়।চিকিৎসক
হওয়ার স্বপ্ন, বদলে গেল লক্ষ্য১৯৬৫
সালের ১৮ অক্টোবর মুম্বাইয়ে
জন্মগ্রহণ করেন জাকির আব্দুল
করিম নায়েক। চিকিৎসক পরিবারের সন্তান হিসেবে তাঁর পড়াশোনার পথও
ছিল চিকিৎসাবিজ্ঞানের দিকে। পরিবারের প্রত্যাশা ছিল, তিনিও একজন
প্রতিষ্ঠিত চিকিৎসক হবেন। বিশেষ করে তাঁর মা
রোশন নায়েক চাইতেন, ছেলে হৃদ্রোগ বিশেষজ্ঞ
হয়ে চিকিৎসক ক্রিস্টিয়ান বার্নার্ডের মতো খ্যাতি অর্জন
করুক।কিন্তু
১৯৮৭ সালে দক্ষিণ আফ্রিকার
ইসলামি বক্তা আহমেদ দিদাতের সঙ্গে পরিচয়ের পর জাকির নায়েকের
চিন্তাভাবনায় পরিবর্তন আসে। দিদাতের বক্তব্য
এবং বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা তাঁকে গভীরভাবে প্রভাবিত করে। ধীরে ধীরে
ইসলামি দাওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্বের
প্রতি আগ্রহ বাড়তে থাকে তাঁর।জাকির
নায়েকের নিজের ভাষ্য অনুযায়ী, দিদাতের সঙ্গে পরিচয়ের পর তিনি মাকে
প্রশ্ন করেছিলেন, তিনি দিদাতের মতো
হতে পারবেন, নাকি চিকিৎসক ক্রিস্টিয়ান
বার্নার্ডের মতো। উত্তরে মা
বলেছিলেন, তিনি দুজনের মতোই
হতে পারেন। মায়ের এই সমর্থন তাঁর
ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ছেলের
সিদ্ধান্তে পাশে দাঁড়ান বাবা-মা১৯৯১
সালে মুম্বাইয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) প্রতিষ্ঠা করেন জাকির নায়েক।
প্রথম দিকে চিকিৎসার পাশাপাশি
দাওয়াহর কাজ চালিয়ে গেলেও
একপর্যায়ে চিকিৎসা পেশা ছেড়ে পুরোপুরি
ইসলামি দাওয়াহয় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।ছেলের
এই সিদ্ধান্তে বাবা ডা. আব্দুল
করিম নায়েক নিরুৎসাহিত করেননি। বরং পেশাগত প্রত্যাশার
বাইরে গিয়ে নতুন লক্ষ্য
বাস্তবায়নে সহযোগিতা করেন। এক পুরোনো ভিডিওতে
তাঁকে বলতে শোনা যায়,
তাঁরা জাকিরকে নিউরোসার্জন হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু ছেলে যখন ধর্মের
কাজে নিজেকে নিয়োজিত করলেন, তখন তাঁকে একজন
‘বৈজ্ঞানিক মাওলানা’ হিসেবে গড়ে তুলতে চেয়েছেন।জাকির
নায়েকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তাঁর বাবার জীবনীতে
বলা হয়েছে, শুধু উৎসাহ দেওয়াই
নয়, চিকিৎসা পেশা ছেড়ে পূর্ণকালীন
দাওয়াহকর্মী হওয়ার সিদ্ধান্তেও সমর্থন দিয়েছিলেন ডা. আব্দুল করিম।
দাওয়াহ কার্যক্রমের শুরুর কয়েক বছর এর
ব্যয়ও বহন করেন বাবা-মা। ফলে জীবিকা
নির্বাহ কিংবা প্রাথমিক পর্যায়ে অর্থ সংগ্রহের চিন্তা
না করে জাকির নায়েক
তাঁর কাজে মনোযোগ দিতে
পেরেছিলেন।ছেলের
জন্য একটি নির্দিষ্ট পেশাগত
ভবিষ্যৎ কল্পনা করলেও তাঁর নিজস্ব আগ্রহ
ও লক্ষ্যকে গুরুত্ব দিয়েছিলেন ডা. আব্দুল করিম।
অভিভাবক হিসেবে তাঁর এই সমর্থনই
জাকির নায়েকের পথচলায় বড় ভূমিকা রাখে।দিদাত
প্লাস থেকে আন্তর্জাতিক পরিচিতিআহমেদ
দিদাতের অনুপ্রেরণায় দাওয়াহর কাজ শুরু করার
পর দ্রুত পরিচিতি পেতে থাকেন জাকির
নায়েক। ১৯৯৪ সালে দিদাত
তাঁকে ‘দিদাত প্লাস’ নামে অভিহিত করেন।
২০০০ সালে তাঁকে বিশেষ
সম্মাননাও দেন। এতে আন্তর্জাতিক
পর্যায়ে জাকির নায়েকের পরিচিতি আরও বাড়ে।ইসলামিক
রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা, বক্তৃতা ও শিক্ষামূলক কার্যক্রম
পরিচালনা করেন তিনি। পরবর্তী
সময়ে পিস টিভি প্রতিষ্ঠার
মাধ্যমে তাঁর বক্তব্য বিশ্বের
বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছে যায়।
২০১৫ সালে ইসলাম প্রচারে
অবদানের জন্য সৌদি আরবের
কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন জাকির
নায়েক।এই
পথচলায় আহমেদ দিদাত ছিলেন তাঁর গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা।
আর পরিবারের ভেতরে তাঁর সিদ্ধান্ত বাস্তবায়নে
সাহস ও সহযোগিতা জুগিয়েছেন
বাবা-মা।২০১৬
সালে মৃত্যুদীর্ঘ
কর্মময় জীবনের অবসান ঘটে ২০১৬ সালের
৩০ অক্টোবর। ৮৭ বছর বয়সে
মুম্বাইয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান
ডা. আব্দুল করিম নায়েক। দীর্ঘদিন
অসুস্থ থাকার পর ভোরে তাঁর
মৃত্যু হয়।বাবার
মৃত্যুর সময় জাকির নায়েক
ভারতে ছিলেন না। ফলে জানাজা
ও দাফনে অংশ নিতে পারেননি
তিনি। পরিবারের অন্য সদস্যরা উপস্থিত
ছিলেন।চিকিৎসক,
মনোরোগ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে
ডা. আব্দুল করিম নায়েকের কর্মজীবন
ছিল বহুমাত্রিক। মুসলিম সমাজের শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে
তাঁর উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন এবং মানবকল্যাণে
অবদান তাঁকে স্বতন্ত্র পরিচয় দিয়েছে।তবে
তাঁর জীবনের একটি বিশেষ দিক
হলো, ছেলের স্বপ্ন ও লক্ষ্যকে বুঝে
নেওয়ার মানসিকতা। তিনি চেয়েছিলেন ছেলে
প্রতিষ্ঠিত চিকিৎসক হোক। কিন্তু জাকির
নায়েক যখন ভিন্ন পথে
নিজের ভবিষ্যৎ খুঁজে নেন, তখন সেই
সিদ্ধান্তের পাশে দাঁড়ান তিনি।
সন্তানের জন্য স্বপ্ন দেখার
পাশাপাশি তার নিজস্ব আগ্রহ
ও লক্ষ্যকে সম্মান করার এই দৃষ্টান্তই
ডা. আব্দুল করিম নায়েকের জীবনকে
দিয়েছে আলাদা তাৎপর্য।
সূত্র:
ডা. জাকির নায়েকের ওয়েবসাইট, দ্য উইক, দ্য
নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য ইন্ডিয়ান
এক্সপ্রেস।