ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
স্থানীয় সরকারকে সক্ষম করতে ইউএনডিপির সঙ্গে কাজ করতে চায় সরকার

স্থানীয় সরকারকে সক্ষম করতে ইউএনডিপির সঙ্গে কাজ করতে চায় সরকার

দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও সক্ষম ও কার্যকর করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশার কথা জানান। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। সাক্ষাতে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য যৌথ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির সহযোগিতার বিষয়ও আলোচনায় আসে।মন্ত্রী আবদুল মঈন খান বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির কারিগরি অভিজ্ঞতা সরকারের জন্য সহায়ক হতে পারে। তিনি বলেন, স্থানীয় সরকারকে কার্যকর করার সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়ন ও এসডিজি বাস্তবায়নের বিষয়টি সরাসরি সম্পৃক্ত। এ কারণে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ খাতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্টদের প্রস্তুতি ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ। ইউএনডিপির সঙ্গে যৌথভাবে এ ধরনের কর্মসূচি আয়োজন করা গেলে স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বাড়াতে তা ইতিবাচক ভূমিকা রাখবে। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি সরদার আসাদুজ্জামান ও আনোয়ারুল হক, আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক যুগেশ প্রধানাং এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জে ইউএনডিপির সহায়তা চাইল বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং জাতিসংঘ ব্যবস্থার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছে বাংলাদেশ।বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করতে গেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ প্রত্যাশার কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন রড্রিগেজকে স্বাগত জানান এবং দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ইউএনডিপি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে সংস্থাটির সহযোগিতা দেশের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে সহায়ক হয়েছে।জবাবে স্টিফেন রড্রিগেজ বাংলাদেশ সরকারের সঙ্গে ইউএনডিপির অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের অগ্রগতির প্রশংসা করে টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশের নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন।এ সময় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। এ অর্জনকে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা ও বৈশ্বিক পরিসরে দেশের গঠনমূলক ভূমিকার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জে ইউএনডিপির সহায়তা চাইল বাংলাদেশ