ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
দৈনিক নবকাল

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জে ইউএনডিপির সহায়তা চাইল বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং জাতিসংঘ ব্যবস্থার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করতে গেলে পররাষ্ট্রমন্ত্রী . খলিলুর রহমান প্রত্যাশার কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন রড্রিগেজকে স্বাগত জানান এবং দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ইউএনডিপি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে সংস্থাটির সহযোগিতা দেশের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে সহায়ক হয়েছে।

জবাবে স্টিফেন রড্রিগেজ বাংলাদেশ সরকারের সঙ্গে ইউএনডিপির অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের অগ্রগতির প্রশংসা করে টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশের নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন।

সময় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী . খলিলুর রহমানকে অভিনন্দন জানান। অর্জনকে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা বৈশ্বিক পরিসরে দেশের গঠনমূলক ভূমিকার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

বিষয় : পররাষ্ট্র এলডিসি ইউএনডিপি UNDP ForeignAffairs

দৈনিক নবকাল

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জে ইউএনডিপির সহায়তা চাইল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x