ইরান যুদ্ধে লক্ষ্যবস্তু নির্ধারণে এআই ব্যবহার হয়েছিল কি না, জানতে চান মার্কিন সিনেটর
ইরানে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক
অভিযানে লক্ষ্যবস্তু নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা
হয়েছিল কি না, সে
বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড। সামরিক ক্ষেত্রে এআই ব্যবহারের সময়
মানুষের নজরদারি ও নিয়ন্ত্রণ আরও
জোরদার করার আহ্বান জানিয়েছেন
তিনি।গিলিব্র্যান্ডের
আশঙ্কা, এআইয়ের ভুল সিদ্ধান্তের কারণে
বেসামরিক মানুষের প্রাণহানি ঘটতে পারে। নিউইয়র্কের
এই সিনেটর মনে করেন, শত্রুপক্ষের
ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করতে
সামরিক ক্ষেত্রে এআই কার্যকর ভূমিকা
রাখতে পারে। কিন্তু লক্ষ্যবস্তু নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজে
প্রযুক্তিটির ভুল সিদ্ধান্ত ভয়াবহ
পরিণতি ডেকে আনতে পারে।এ
কারণে সামরিক বাহিনীর এআই-সক্ষম অস্ত্রব্যবস্থার
কার্যকারিতা এবং এসব ব্যবস্থার
ওপর মানুষের নজরদারি কীভাবে নিশ্চিত করা হচ্ছে, তা
পর্যালোচনা করা জরুরি বলে
মনে করেন তিনি। বিষয়টি
নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দাবিষয়ক কমিটির
বিস্তারিত পর্যালোচনারও আহ্বান জানিয়েছেন গিলিব্র্যান্ড।তিনি
বলেন, ‘দ্রুত কাজ শেষ করার
তাগিদে বিদেশের কোনো মেয়েদের স্কুলে
বোমা হামলা হোক, তা আমি
চাই না। কারণ, এআই
হয়তো স্কুল ও অন্য লক্ষ্যবস্তুর
মধ্যে পার্থক্য বুঝতে পারেনি। সেখানে হয়তো মানুষের নজরদারি
ছিল না, কিংবা তারা
১০ বছর আগের তথ্য
ব্যবহার করেছে।’তবে
ইরান যুদ্ধে লক্ষ্যবস্তু নির্ধারণে এআই ব্যবহার করা
হয়েছিল, এমন কোনো প্রমাণ
তাঁদের হাতে নেই বলে
জানিয়েছেন এই সিনেটর। তাঁর
ভাষায়, ‘এ ধরনের কাজে
এআইয়ের সম্পৃক্ততা ছিল বলে বিশ্বাস
করার কোনো কারণ এখন
আমাদের নেই। তবে বিষয়টি
নিশ্চিতভাবে জানতে হবে।’এআইয়ের
ভুল তথ্য বা মনগড়া
ফলাফল তৈরির প্রবণতা, যা ‘হ্যালুসিনেশন’ নামে
পরিচিত, তা নিয়েও উদ্বেগ
প্রকাশ করেছেন গিলিব্র্যান্ড। তিনি বলেন, ‘মানুষকে
হত্যার বিষয় যখন আসে,
তখন আপনি নিশ্চয়ই এআইয়ের
হ্যালুসিনেশন চান না।’গত
২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের শুরুর
দিকে দেশটির দক্ষিণাঞ্চলের একটি মেয়েদের স্কুলে
ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে
১৭০ জনের বেশি মানুষ
নিহত হন। তাঁদের অধিকাংশই
ছিল স্কুলছাত্রী।হামলার
দায় থেকে নিজেদের দূরে
সরিয়ে রাখার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র
ও ইসরায়েল। তবে হামলার ঘটনায়
পাওয়া তথ্য-প্রমাণ ক্রমেই
ইঙ্গিত দিচ্ছে, এ হত্যাকাণ্ডের জন্য
যুক্তরাষ্ট্র দায়ী ছিল।ইরানের
ওই স্কুলে হামলার পরিপ্রেক্ষিতেই সামরিক অভিযানে এআইয়ের ব্যবহার, লক্ষ্যবস্তু নির্ধারণে এর নির্ভরযোগ্যতা এবং
এ ক্ষেত্রে মানুষের তদারকির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন
সিনেটর গিলিব্র্যান্ড। তাঁর বক্তব্যে সামরিক
প্রযুক্তির ব্যবহার ও বেসামরিক মানুষের
নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন
করে আলোচনায় এসেছে।