সাইফ-ইয়াসিরের ব্যাটে উড়ন্ত সূচনা বাংলাদেশের, হংকংকে হারাল ৮ উইকেটে
এশিয়া
কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে দারুণ জয় দিয়ে যাত্রা
শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। উদ্বোধনী
ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারিয়েছে
লাল-সবুজের প্রতিনিধিরা। ২২০ রানের লক্ষ্য
তাড়া করতে নেমে ৯
ওভার বাকি থাকতেই জয়
নিশ্চিত করে বাংলাদেশ। দলের
জয়ে ব্যাট হাতে বড় অবদান
রেখেছেন সাইফ হাসান ও
ইয়াসির আলী।দোহা
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড
টেকনোলজি মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের
সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই
বাংলাদেশের বোলারদের চাপে পড়ে হংকং।
জিসান আলী ১০, বাবর
হায়াত ১০ ও রেয়ানশ
শর্মা ৪ রান করে
ফিরে গেলে বিপাকে পড়ে
দলটি।তবে
চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা
করেন অংশুমান রাথ ও আইজাজ
খান। দুজনের ব্যাটে বড় সংগ্রহের আশা
জাগে হংকং শিবিরে। অংশুমান
৮৭ বলে ৭৭ রান
করেন। অন্যদিকে আইজাজ ১০৬ বল খেলে
করেন ৬৭ রান।শেষ
দিকে শহীদ ওয়াসিফের ১৭
ও এহসান খানের অপরাজিত ৯ রানে নির্ধারিত
৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে
২১৯ রান সংগ্রহ করে
হংকং। বাংলাদেশের হয়ে বল হাতে
সবচেয়ে সফল ইকবাল হোসেন
ইমন। ৩৩ রান দিয়ে
তিনি নেন ৩ উইকেট।জবাবে
২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে
শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারায় বাংলাদেশ। তিনি করেন ১২
রান। এরপর শাহাদাত হোসেন
৪৩ রানের কার্যকর ইনিংস খেলেন। তবে জয়ের পথ
সহজ করে দেন সাইফ
হাসান ও ইয়াসির আলী।দুজনের
অবিচ্ছিন্ন জুটিতে ৪১ ওভারেই লক্ষ্যে
পৌঁছে যায় বাংলাদেশ। ১১৬
বলে ৮৬ রান করে
অপরাজিত থাকেন সাইফ। অন্যদিকে মাত্র ৫১ বলে ৭১
রানের ঝোড়ো ইনিংস খেলেন
ইয়াসির। তাঁর ইনিংসে ছিল
তিনটি চার ও পাঁচটি
ছক্কা।ব্যাট
হাতে ৮৬ রান করার
পাশাপাশি বল হাতে একটি
উইকেটও নিয়েছেন সাইফ হাসান। অলরাউন্ড
নৈপুণ্যে তাঁর হাতেই উঠেছে
ম্যাচসেরার পুরস্কার।এই
জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের
শুরুতেই নিজেদের সামর্থ্যের জানান দিল বাংলাদেশ ‘এ’
দল।সংক্ষিপ্ত স্কোর·
হংকং:
২১৯/৮ (৫০ ওভার)। অংশুমান রাথ
৭৭, আইজাজ খান ৬৭; ইকবাল
হোসেন ইমন ৩/৩৩।·
বাংলাদেশ ‘এ’:
২২০/২ (৪১ ওভার)। সাইফ হাসান
৮৬*, ইয়াসির আলী ৭১*, শাহাদাত
হোসেন ৪৩; শুক্লা ১/৪১, ইকবাল ১/৪৬।ফলাফলবাংলাদেশ ‘এ’ ৮ উইকেটে জয়ী।ম্যাচসেরা: সাইফ
হাসান।