পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন, এসআই ৪ হাজার ও কনস্টেবল ১০ হাজার
বাংলাদেশ পুলিশে
নতুন
করে
১৪
হাজার
জনবল
নিয়োগের পথ
খুলেছে। এর
মধ্যে
চার
হাজার
উপপরিদর্শক (এসআই)
এবং
১০
হাজার
কনস্টেবল পদ
সৃজনের
চূড়ান্ত অনুমোদন দিয়েছে
সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ
মন্ত্রণালয় ও
সচিব
কমিটির
অনুমোদনসহ নিয়োগসংক্রান্ত সব
দাপ্তরিক প্রক্রিয়া শেষ
হয়েছে।
ফলে
এখন
যেকোনো
সময়
আনুষ্ঠানিকভাবে নিয়োগ
কার্যক্রম শুরু
করতে
পারবে
পুলিশ।পুলিশ সূত্রে
জানা
গেছে,
এবারই
প্রথম
চার
হাজার
এসআই
পদে
শতভাগ
সরাসরি
নিয়োগ
দেওয়া
হবে।
এ
জন্য
পুলিশ
প্রবিধান (পিআরবি)
সংশোধন
করা
হয়েছে।
আগে
এসআই
পদের
৫০
শতাংশ
সরাসরি
নিয়োগ
এবং
বাকি
৫০
শতাংশ
বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পূরণ
করা
হতো।এদিকে সহকারী
পুলিশ
সুপার
(এএসপি)
পদে
৪০০
থেকে
৫০০
কর্মকর্তা নিয়োগের জন্য
একটি
বিশেষ
বিসিএস
আয়োজনের বিষয়েও
চিন্তাভাবনা করছে
সরকার।পুলিশ সদর
দপ্তর
সূত্র
জানায়,
বর্তমানে পুলিশে
প্রায়
দুই
হাজার
কনস্টেবল পদ
শূন্য
রয়েছে।
এর
বাইরে
নতুন
করে
১০
হাজার
কনস্টেবল পদ
সৃজনের
অনুমোদন পাওয়া
গেছে।
সবকিছু
বিবেচনায় চলমান
নিয়োগ
প্রক্রিয়াতেই শূন্য
দুই
হাজার
পদের
পাশাপাশি নতুন
অনুমোদিত পদ
থেকে
আরও
চার
হাজার
কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।
সে
হিসাবে
বর্তমান প্রক্রিয়ায় মোট
ছয়
হাজার
কনস্টেবল নিয়োগ
দেওয়া
হতে
পারে।নতুন অনুমোদিত ১০
হাজার
পদের
মধ্যে
বাকি
ছয়
হাজার
কনস্টেবল পরবর্তী নিয়োগ
বিজ্ঞপ্তির মাধ্যমে পর্যায়ক্রমে নিয়োগ
দেওয়া
হবে।এর আগে
গত
৯
অক্টোবর সারা
দেশে
কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
করে
পুলিশ।
আবেদন
গ্রহণ
শেষ
হয়
৩০
অক্টোবর। তবে
ওই
বিজ্ঞপ্তিতে পদের
নির্দিষ্ট সংখ্যা
উল্লেখ
করা
হয়নি।পুলিশের চলমান
নিয়োগে
পদসংখ্যা ছয়
হাজারে
উন্নীত
হলে
চাকরিপ্রার্থীদের প্রতিযোগিতা আগের
তুলনায়
অনেকটাই কমে
আসবে
বলে
ধারণা
করা
হচ্ছে।
গত
এপ্রিলের নিয়োগ
বিজ্ঞপ্তিতে ২
হাজার
৭০৩টি
পদের
বিপরীতে আবেদন
করেছিলেন ১
লাখ
২৬
হাজার
প্রার্থী। সে
সময়
প্রতি
পদের
বিপরীতে গড়ে
৪৭
জন
প্রতিযোগী ছিলেন।অন্যদিকে এবার
ছয়
হাজার
পদে
নিয়োগ
দেওয়া
হলে
প্রতি
পদের
বিপরীতে গড়ে
প্রায়
১৭
জন
প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এতে
কনস্টেবল পদে
চাকরিপ্রার্থীদের সুযোগ
আগের
তুলনায়
বাড়বে।