ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশের জন্য প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত হয়েছে। দুটি আন্তর্জাতিক তহবিল থেকে এ অর্থ পাওয়া যাবে। এ ছাড়া একটি তহবিলের প্রথম পর্যায়ের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে পারলে আরও প্রায় ২৭৩ কোটি টাকা অনুদান পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে অনুদানের পরিমাণ প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকায় পৌঁছাতে পারে।রোববার ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।সংবাদ সম্মেলনে তিনি জানান, কপ-৩১ সম্মেলন চলাকালে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) এবং গ্লোবাল শিল্ড থেকে এ অনুদান নিশ্চিত হয়েছে। এর মধ্যে সিআইএফ থেকে ৩ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৪ কোটি টাকা এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো, প্রায় ৪১০ কোটি টাকা পাওয়া যাবে।বিশেষ সহকারীর ভাষ্য অনুযায়ী, নিশ্চিত হওয়া পুরো অর্থই অনুদান। এই অর্থ বাংলাদেশকে ফেরত দিতে হবে না।গ্লোবাল শিল্ডের প্রথম পর্যায়ের কার্যক্রম সফলভাবে শেষ করতে পারলে অতিরিক্ত ২ কোটি ইউরো বা প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।অর্থ ব্যবহারের বিষয়ে ড. সাইমুম পারভেজ বলেন, সিআইএফের অনুদান সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে। অন্যদিকে, গ্লোবাল শিল্ডের অর্থ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ব্যবহার করা হবে। জলবায়ু বীমা নিয়ে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোও এ সহায়তার আওতায় আসতে পারবে। পুরো কার্যক্রমের তদারকির দায়িত্বে থাকবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।জলবায়ু অর্থায়নে অনুদানের দাবিজলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অর্থায়ন অগ্রাধিকার তুলে ধরে বিশেষ সহকারী বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে অর্থায়ন বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।তিনি বলেন, বিশ্বজুড়ে জলবায়ু অর্থায়নে অনুদানের অংশ কমছে। এর পরিবর্তে ঋণ ও বিনিয়োগের ওপর নির্ভরতা বাড়ছে। এ পরিস্থিতিতে গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে বাংলাদেশ অনুদানভিত্তিক অর্থায়নের দাবি তুলেছে। প্রয়োজনে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।সম্মেলনে প্রধানমন্ত্রীর পাঁচ দফা দাবিকপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে ড. সাইমুম পারভেজ বলেন, প্রায় ৪৮ ঘণ্টার সফরে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। তিনি জাতীয় বক্তব্য দেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেন।বিশেষ সহকারীর মতে, ব্যস্ত কর্মসূচির মধ্যেও সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণ ও প্রকৃতি রক্ষায় তাঁর ব্যক্তিগত অঙ্গীকারের প্রতিফলন।সম্মেলনের সময় বাড়ানো হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে ফিরে এলেও গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের দর-কষাকষি চলছিল।আরও অর্থায়নের চেষ্টা চলছেসিআইএফ ও গ্লোবাল শিল্ডের বাইরে গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল থেকেও অর্থায়ন নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান ড. সাইমুম পারভেজ।ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রীপর্যায়ের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও সম্প্রসারণে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে চায় বাংলাদেশ। একই সঙ্গে বননির্ভর মানুষের জীবনমান উন্নয়নেও জোটের সঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে।বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টির বেশি পার্শ্ব-অনুষ্ঠানসম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদল ও প্যাভিলিয়নের কার্যক্রম সম্পর্কে বিশেষ সহকারী বলেন, এবার সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক অংশীদার, তরুণ জলবায়ুকর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। তাঁদের অনেকের অংশগ্রহণের ব্যয় বহন করেছে আন্তর্জাতিক অংশীদার সংস্থা।বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টির বেশি পার্শ্ব-অনুষ্ঠান বেশ প্রাণবন্ত ছিল বলে মনে করেন তিনি। তবে আগামী সম্মেলনে প্রতিনিধিদল নির্বাচনের ক্ষেত্রে কার্যকর অবদান রাখার সক্ষমতাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।কার্বন ক্রেডিট বিক্রি নিয়েও আলোচনাকার্বন ক্রেডিট বিক্রির বিষয়ে ড. সাইমুম পারভেজ বলেন, এ লক্ষ্যে গত সাত-আট মাস ধরে প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজ চলছে। কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি গোল্ড স্ট্যান্ডার্ড ও গ্লোবাল কার্বন কাউন্সিলের সঙ্গেও আলোচনা হয়েছে।কার্বন ক্রেডিটের লেনদেন চূড়ান্ত হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।