ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
এসএমই উদ্যোক্তাদের ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

এসএমই উদ্যোক্তাদের ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এসএমই খাতের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের বাদ দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।রোববার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাতের বিকাশে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে সরকার উদ্যোগ নিচ্ছে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের সম্ভাবনাকে কাজে লাগানো জরুরি।