ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক

যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার রাতে উপজেলার কৃষ্ণনগর বোটঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদ বলেন, মুছা মাহমুদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতা ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে। আটকের পর রাতেই তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তাঁর বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, জানতে চাইলে ডিবি কর্মকর্তারা জানান, এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার সর্বশেষ শাসনামলে মুছা মাহমুদ যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় আওয়ামী লীগের একাংশের অভিযোগ, শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও শেখ আফিল উদ্দিনের প্রভাবেই তিনি ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান।