ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
সহিংসতার পর থমথমে গোপালগঞ্জ, ১৯ নভেম্বরের লকডাউন ঘিরে আতঙ্ক

সহিংসতার পর থমথমে গোপালগঞ্জ, ১৯ নভেম্বরের লকডাউন ঘিরে আতঙ্ক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও সদর উপজেলায় সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর বুধবার সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে আগামী ১৯ নভেম্বর সারা দেশে আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘিরে জেলাজুড়ে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।বুধবার সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ জেলা শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। সাধারণ মানুষের চলাচলে সতর্কতা লক্ষ করা গেছে। বিভিন্ন এলাকার মানুষের আলোচনায় ছিল আগের রাতের সহিংসতার ঘটনা।সকালে জেলা শহর ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবি সদস্যদের কয়েকটি গাড়ি দেখা যায়। কার্যালয়ের প্রধান ফটকে আনসার সদস্যদের পাহারায় থাকতে দেখা গেছে।যেভাবে শুরু সংঘাতটুঙ্গিপাড়ার স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববারের সহিংসতা ও নাশকতার ঘটনার পর গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। এর মধ্যে মঙ্গলবার বিকেলে খেলার মাঠ থেকে কয়েকজন তরুণকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তাঁদের গ্রেপ্তার করা হয়।এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে থানার সামনে জড়ো হতে থাকেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে থানায় আসার আহ্বান জানানো হলে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হন।তাঁরা থানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। তবে এসব উপেক্ষা করে একপর্যায়ে বিক্ষোভকারীরা থানার ভেতরে প্রবেশ করেন। পরে থানায় এবং বাইরে রাখা পুলিশের চারটি গাড়িতে আগুন দেওয়া হয়।এরপর সহিংসতা ছড়িয়ে পড়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায়। সড়কে সড়কে তৈরি করা হয় ব্যারিকেড।সংসদ সদস্যের বাড়িসহ ১০ থেকে ১৫টি বাড়িতে আগুনএদিকে শতাধিক মানুষের একটি দল গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে তাঁর বংশের আরও ১০ থেকে ১৫টি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে।সড়কে ব্যারিকেড ও বিক্ষোভকারীদের অবস্থানের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ ব্যাহত হয়।অন্যদিকে টুঙ্গিপাড়ার নিলফা এলাকায় স্থানীয় লোকজন ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। যৌথ বাহিনীর সদস্যরা উপজেলা সদরের দিকে যেতে চাইলে তাঁদের আটকে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।নিলফায় এখনো জ্বলছে আগুন, আতঙ্কে স্থানীয়রাগতকাল নিলফা এলাকায় যেসব গাড়িতে আগুন দেওয়া হয়েছিল, সেগুলোর কয়েকটিতে বুধবার সকালেও আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য, রাতে আগুন নিভে যাওয়ার পর সকালে আবার গাড়িগুলোর অবশিষ্ট অংশে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গেলে তাঁদের মধ্যে ভীতি ও আতঙ্কের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। সহিংসতার বিষয়ে কেউ কথা বলতে চাইছেন না। কিছু বললে বিপদে পড়তে পারেন—এমন আশঙ্কা করছেন অনেকে।এদিকে মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।অন্যদিকে, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কাশিয়ানীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানানো হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ বা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।