ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্ব: সড়ক প্রতিমন্ত্রী

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্ব: সড়ক প্রতিমন্ত্রী

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, চালকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত কার্যক্রমের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ভবনে বিশ্ব দৃষ্টি দিবস ও নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালকদের চক্ষু পরীক্ষা ও বিনা মূল্যে চশমা প্রদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।হাবিবুর রশিদ বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, চালক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজকের কর্মসূচি সেই সমন্বিত উদ্যোগেরই একটি অংশ।তিনি বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে বাস্তবায়ন করা সম্ভব হবে। দেশের বিভিন্ন অঞ্চলের গাড়িচালকদের পর্যায়ক্রমে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।সড়ক পরিবহনব্যবস্থাকে আরও নিরাপদ ও জনবান্ধব করা হবেসড়ক প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের সড়ক পরিবহনব্যবস্থাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা রয়েছে এবং সেই দায়বদ্ধতা থেকেই সরকার কাজ করছে।প্রতিমন্ত্রীর ভাষ্য, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে এবং যার যতটুকু সক্ষমতা রয়েছে, তা পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে পারলে দেশের অগ্রযাত্রা আরও এগিয়ে নেওয়া সম্ভব।বিদ্যমান সক্ষমতা কাজে লাগাতে হবেহাবিবুর রশিদ বলেন, সক্ষমতার সীমাবদ্ধতা থাকলেও বিদ্যমান সক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে সব বাধা অতিক্রম করে ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।একই সঙ্গে যাত্রী, চালক ও সংশ্লিষ্ট সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করার উদ্যোগও বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।সড়ক প্রতিমন্ত্রী কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে সড়ক নিরাপত্তায় কাজ করার আহ্বান জানান। এ ধরনের উদ্যোগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি।