ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
কঠিন সময় পার করছেন অনন্ত জলিল, পরিবারের জন্য দোয়া চাইলেন বর্ষা

কঠিন সময় পার করছেন অনন্ত জলিল, পরিবারের জন্য দোয়া চাইলেন বর্ষা

ব্যবসায়িক পরিস্থিতি ও জীবনের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সময় পার করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ও প্রযোজক এম এ জলিল অনন্ত। স্বামী অনন্ত জলিল ও পরিবারের জন্য ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে পরিবারের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন বর্ষা। সেখানে তিনি অনন্ত জলিল, তাঁদের সন্তান ও পরিবারের সবার জন্য শুভকামনা এবং দোয়া কামনা করেন।স্ট্যাটাসে বর্ষা উল্লেখ করেন, ব্যবসা-বাণিজ্য কিংবা মানুষের জীবন সব সময় একই রকম থাকে না। জীবনে যেমন ভালো সময় আসে, তেমনি কখনো কঠিন পরিস্থিতিরও মুখোমুখি হতে হয়। এসব বাস্তবতা মেনে নিয়ে সৃষ্টিকর্তার ওপর আস্থা রেখে প্রতিকূল সময় পার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, অনুরাগীদের আন্তরিকতা ও ভালোবাসা তাঁদের পথচলায় বড় অনুপ্রেরণা জোগায়।স্ট্যাটাসের শেষ দিকে সবার সুস্থতা ও রিজিক বৃদ্ধির জন্য প্রার্থনা করেন বর্ষা। একই সঙ্গে স্বামী, সন্তান ও পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং সব ধরনের বিপদ থেকে রক্ষার জন্য ভক্তদের কাছে আন্তরিকভাবে দোয়া চান তিনি।বর্ষার এই স্ট্যাটাসের পর অনন্ত জলিলের ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।