তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক
তুরস্কের
পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের
সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর
রহমান।বৃহস্পতিবার
অনুষ্ঠিত এ বৈঠকে তুরস্কের
পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ
সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জামায়াতে
ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তরিক
ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয়
সম্পর্ক, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা
হয়।বিজ্ঞপ্তিতে
বলা হয়, তুরস্কের পার্লামেন্টের
স্পিকার নুমান কুরতুলমুশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন যাত্রার জন্য
অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের
গণতান্ত্রিক উত্তরণে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন তিনি।বৈঠকে
ডা. শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সংসদীয় গণতন্ত্রকে
শক্তিশালী করার ক্ষেত্রে জামায়াতে
ইসলামীর ভূমিকা সম্পর্কে তুরস্কের পার্লামেন্টের স্পিকারকে অবহিত করেন।তিনি
রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরে এ
সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও বলেন। রোহিঙ্গাদের
জন্য তুরস্কের অব্যাহত সহযোগিতা ও মানবিক ভূমিকার
জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি
কৃতজ্ঞতা জানান তিনি।এ
সময় তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি
পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করেন
ডা. শফিকুর রহমান।বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আহ্বানবৈঠকে
বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ
সম্পর্ক আরও জোরদার করার
ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে তুরস্কের
বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের
অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা
সম্প্রসারণের জন্য তুরস্কের প্রতি
আহ্বান জানান জামায়াতের আমির।বৈঠকে
দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সংসদীয়, শিক্ষাগত, প্রযুক্তিগত, শিল্প-সাহিত্য ও মানবিক কর্মকাণ্ডের
পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার হবে
বলে আশাবাদ ব্যক্ত করা হয়।উভয়
পক্ষ পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত
করে।ডা.
শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের জামায়াতে
ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ড.
হাফিজুর রহমান এবং বিশিষ্ট চিকিৎসক
ডা. এসএম খালিদুজ্জামান।