ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় স্কুল বন্ধ
প্রতিবেশী ইন্দোনেশিয়ায় দাবানলের কারণে
সৃষ্ট
ধোঁয়ায়
বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে মালয়েশিয়ায়। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার দেশটির
কয়েকটি
রাজ্য,
রাজধানী কুয়ালালামপুর ও
প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ার স্কুল
বন্ধ
ঘোষণা
করা
হয়েছে।বৃহস্পতিবার রাতে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া
এক
পোস্টে
এ
সিদ্ধান্তের কথা
জানান
মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক।
তিনি
বলেন,
উপদ্বীপ মালয়েশিয়ার জোহর,
মালাক্কা, নেগেরি
সেম্বিলান ও
সেলাঙ্গর রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান শুক্রবার বন্ধ
থাকবে।
একই
সিদ্ধান্ত কার্যকর হবে
কুয়ালালামপুর ও
পুত্রজায়ার স্কুলগুলোতেও। এ
ছাড়া
পাহাং
রাজ্যের রমপিন
জেলাতেও স্কুল
বন্ধ
রাখার
ঘোষণা
দেওয়া
হয়েছে।শিক্ষামন্ত্রী জানান,
ধোঁয়াশা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে
রাজ্য
শিক্ষা
বিভাগ
ও
জেলা
শিক্ষা
কার্যালয়গুলোকে নির্দেশ দেওয়া
হয়েছে।
পরিস্থিতির অবনতি
হলে
দ্রুত
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার
নির্দেশনাও দেওয়া
হয়েছে।৩৭ এলাকায় বায়ুদূষণ অস্বাস্থ্যকরমালয়েশিয়ার বায়ুদূষণ সূচক
(এপিআই)
অনুযায়ী, সূচকের
মান
১০১
থেকে
২০০
হলে
বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১
থেকে
৩০০
হলে
‘খুব
অস্বাস্থ্যকর’ এবং
৩০০-এর বেশি হলে
‘বিপজ্জনক’ হিসেবে
বিবেচনা করা
হয়।সরকারি তথ্য
অনুযায়ী, শুক্রবার সকালে
দেশটির
৩৭টি
এলাকায়
বায়ুদূষণের মাত্রা
অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছিল। ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রদেশে বনভূমি
ও
অন্যান্য জমিতে
ছড়িয়ে
পড়া
আগুন
নিয়ন্ত্রণে আনতে
কর্তৃপক্ষকে বেগ
পেতে
হচ্ছে।
এসব
আগুন
থেকে
তৈরি
ঘন
ধোঁয়া
সীমান্ত পেরিয়ে
মালয়েশিয়া ও
সিঙ্গাপুরেও ছড়িয়ে
পড়েছে।ইন্দোনেশিয়াকে
সহায়তা
দিতে
প্রস্তুত মালয়েশিয়াধোঁয়াশা পরিস্থিতি মোকাবিলায় ইন্দোনেশিয়ার সঙ্গে
সহযোগিতা জোরদারের উদ্যোগ
নিয়েছে
মালয়েশিয়া। বৃহস্পতিবার দেশটির
প্রধানমন্ত্রী আনোয়ার
ইব্রাহিম বলেন,
দাবানলের ধোঁয়া
মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সম্মত
হয়েছেন। এ
কাজে
ইন্দোনেশিয়াকে সহায়তা
দিতেও
মালয়েশিয়া প্রস্তুত রয়েছে।আনোয়ার ইব্রাহিম আরও
বলেন,
ধোঁয়াশা পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক সমন্বয়
জোরদার
করতে
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট
আসিয়ানের সদস্যদেশগুলোর মন্ত্রীদের একটি
বৈঠক
আয়োজনের উদ্যোগ
নিতে
তিনি
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।ইন্দোনেশিয়ার চলমান
প্রচেষ্টায় আঞ্চলিক দেশগুলোর সমর্থন
নিশ্চিত করার
ওপরও
গুরুত্ব দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
সূত্র: রয়টার্স