ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ

আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এমপি বলেছেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।রোববার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা বিশ্বরোড মোড়ে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা যুবদল এ সমাবেশের আয়োজন করে।শামা ওবায়েদ অভিযোগ করেন, বহু মানুষকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে রয়েছেন। দেশ যখন স্বাভাবিক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন তা তাঁদের সহ্য হচ্ছে না। নানা ষড়যন্ত্রের মাধ্যমে তাঁরা দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে এ দেশের শত্রু এবং দেশের অর্থনীতিরও শত্রু, তা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে।’সমাবেশে পাঁচ জেলার নেতাকর্মী, সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রকামী মানুষকে গ্রামে গ্রামে ও ইউনিয়নে ইউনিয়নে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সব ধরনের সন্ত্রাস দমনের দায়িত্ব তাঁদের।নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, আশরাফ হোসেন, এনায়েত হোসেন ও নাজমুল হোসেন রাজুসহ স্থানীয় নেতাকর্মীরা।