শীতের আমেজে ঘরে ঘরে পিঠার উৎসব, ঐতিহ্যে মিশে আছে বাঙালির স্বাদ
বাঙালির
খাদ্যসংস্কৃতিতে পিঠা-পুলির স্থান
বরাবরই বিশেষ। নতুন ধান ঘরে
তোলার আনন্দে অগ্রহায়ণ মাসে শুরু হয়
নবান্ন উৎসব। নতুন চালের পিঠা-পায়েসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে
গ্রামবাংলার ঘরে ঘরে। এরপর
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে নানা
স্বাদের পিঠা তৈরির আয়োজন।বাঙালির
পিঠা খাওয়ার ঐতিহ্য বহু পুরোনো। আনুমানিক
৫০০ বছর আগেও বাঙালির
খাদ্যসংস্কৃতিতে পিঠার জনপ্রিয়তার উল্লেখ পাওয়া যায়। বৃহত্তর উপমহাদেশের
বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যেও পিঠা পরিচিত ও
জনপ্রিয় খাবার। প্রাচীন বাংলায় মিষ্টান্ন হিসেবে পিঠার প্রচলন ছিল উল্লেখযোগ্য।শুধু
খাবার হিসেবে নয়, পিঠাপুলি বাঙালির
লোকজ ইতিহাস ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ
অংশ। বিশেষ করে শীতকালে পিঠা-পায়েসের আয়োজন আত্মীয়স্বজনের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্কের
বন্ধন আরও দৃঢ় করে।
অতিথি আপ্যায়নেও পিঠার রয়েছে বিশেষ কদর।শীতের
সকালে চুলার পাশে পিঠা তৈরির
আয়োজনশীতের
কুয়াশামাখা ভোর কিংবা সন্ধ্যায়
গ্রামবাংলার ঘরে ঘরে শুরু
হয় পিঠা তৈরির ব্যস্ততা।
মাটির চুলার পাশে বসে গৃহিণীরা
তৈরি করেন নানা ধরনের
পিঠা। আত্মীয়স্বজন, বিশেষ করে জামাইদের দাওয়াত
করে পিঠা খাওয়ানোর রেওয়াজও
রয়েছে। মাঘ ও ফাল্গুন
মাসে পিঠা খাওয়ার আয়োজন
সবচেয়ে বেশি জমে ওঠে।এ
সময় খেজুরের রস থেকে তৈরি
হয় গুড়, পায়েস ও
নানা ধরনের মিষ্টান্ন। খেজুরের রস ও গুড়ের
মিষ্টি সুবাসে পিঠা-পায়েসের স্বাদ
আরও বাড়ে। নতুন ধানের চাল
আর খেজুরের গুড়ের সমন্বয়ে শীতের খাবারে তৈরি হয় আলাদা
আকর্ষণ।ভাপা
পিঠার জনপ্রিয়তা সবার ওপরেশীতের
পিঠার তালিকায় সবচেয়ে জনপ্রিয় ভাপা পিঠা। এরও
রয়েছে নানা ধরন। গুড়ের
মিষ্টি ভাপা, ঝাল ভাপা ও
কিমা ভাপা বিভিন্ন স্বাদের
ভাপা পিঠা তৈরি হয়।
তবে খেজুরের গুড় দিয়ে তৈরি
মিষ্টি ভাপা পিঠার জনপ্রিয়তা
বেশি।এ
ছাড়া চিতই পিঠা, দুধচিতই,
ছিটা পিঠা, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, সেমাই পিঠা, পাটিসাপটা, ফুলঝুড়ি, ধুপি পিঠা, নকশি
পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা ও
ঝাল পিঠাসহ রয়েছে নানা রকমের আয়োজন।
বাংলাদেশে শতাধিক ধরনের পিঠার প্রচলন রয়েছে। সময়ের সঙ্গে কিছু পিঠা হারিয়ে
গেলেও অনেক ঐতিহ্যবাহী পিঠা
এখনো টিকে আছে।গ্রাম
ছাড়িয়ে শহরেও পিঠার আয়োজনএকসময়
শীতের পিঠার আয়োজন মূলত গ্রামবাংলার ঘরেই
সীমাবদ্ধ ছিল। এখন শহরেও
শীত এলেই পিঠার স্বাদ
নিতে মানুষের আগ্রহ বাড়ে। অলিগলিতে বসে ভাপা পিঠা
ও পাটিসাপটার দোকান। বিভিন্ন ভর্তার সঙ্গে চিতই পিঠা বিক্রি
হয়। বড় বড় রেস্তোরাঁতেও
সাজানো থাকে নানা স্বাদের
পিঠা।নতুন
ধানের চাল দিয়ে পৌষ-পার্বণের আয়োজনও হয়ে ওঠে উৎসবমুখর।
গ্রাম ও শহর দুই
জায়গাতেই শীতের পিঠা উৎসব বাঙালির
খাদ্যসংস্কৃতিকে নতুন করে তুলে
ধরে।পিঠা
ঘিরে গান, কবিতা ও
স্মৃতির ঐতিহ্যএকসময়
বাংলায় যেমন নানা জাতের
ধানের প্রচলন ছিল, তেমনি সেসব
ধান দিয়ে তৈরি হতো
বিচিত্র নামের অসংখ্য পিঠা। পিঠা তৈরি ছিল
আবহমান বাংলার নারীদের ঐতিহ্যবাহী শিল্পকর্মের অংশ। পিঠা-পায়েসকে
ঘিরে গ্রামাঞ্চলে এখনো প্রচলিত রয়েছে
নানা গান, কবিতা ও
ছড়া।পিঠার
এই আনন্দের চিত্র উঠে এসেছে প্রখ্যাত
কবি বেগম সুফিয়া কামালের
‘পল্লী মায়ের কোল’ কবিতায়। তিনি
লিখেছেন- পৌষ
পার্বণে পিঠা খেতে বসি
খুশিতে বিষম খেয়ে আরও উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি
পেয়ে।পিঠাপুলি
বাঙালির লোকজ ও নান্দনিক
সংস্কৃতির পরিচায়ক। নানা সামাজিক ও
অর্থনৈতিক পরিবর্তনের মধ্যেও গ্রামবাংলায় পিঠা-পার্বণের আনন্দ
এখনো টিকে আছে। শহরেও
শীতজুড়ে বিভিন্ন স্থানে আয়োজন করা হয় পিঠা
উৎসবের।সময়ের
পরিবর্তনে পিঠা তৈরির ধরন
ও আয়োজন বদলালেও এর সঙ্গে জড়িয়ে
থাকা আবেগ, পারিবারিক বন্ধন ও শেকড়ের টান
বদলায়নি। বাঙালির এই প্রাচীন খাদ্য
ঐতিহ্য যত্নে ধরে রাখার মধ্য
দিয়েই আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া
সম্ভব পিঠা-পুলির আনন্দ
ও সংস্কৃতি।