নারীর প্রতি সহিংসতা বন্ধে জুলাই সনদ মেনে রাষ্ট্র গঠনের দাবি
দেশে
চলমান সহিংসতা এবং নারীর প্রতি
সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধে
জুলাই সনদ মেনে নতুনভাবে
রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছেন বক্তারা।
একই সঙ্গে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের
জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন
তাঁরা।শুক্রবার
সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ
দিবস উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াস আয়োজিত
এক গোলটেবিল বৈঠকে এসব দাবি তুলে
ধরেন বক্তারা।সম্মিলিত
নারী প্রয়াসের সভানেত্রী অধ্যাপক ড. শামীমা তাসনিমের
সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর
ড. দিলারা চৌধুরী, সংসদ সদস্য ব্যারিস্টার
তাসমিয়া প্রধান ও নাজমুন নাহার
নীলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল
অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক সানেমুন ফাতেমা ক্যামেলিয়া, শিক্ষক জান্নাতুল কারীম সুইটি, ড. ফেরদৌস আরা
ও সুমাইয়া রাবেয়া প্রমুখ।নারীর
প্রতি
সহিংসতা কাঠামোগত সমস্যাবৈঠকে
রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী
বলেন, নারীর প্রতি সহিংসতাকে শুধু ব্যক্তিগত বা
পারিবারিক সমস্যা হিসেবে দেখলে চলবে না। এটিকে
রাষ্ট্রীয়, সামাজিক ও কাঠামোগত সমস্যা
হিসেবে বিবেচনা করতে হবে।তিনি
বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা
জরুরি। এ জন্য রাজনৈতিক
সদিচ্ছা, আইনের নিরপেক্ষ প্রয়োগ, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীদের নিরাপত্তা
নিশ্চিত করতে হবে। নারীর
অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করা না গেলে
টেকসই পরিবর্তন সম্ভব নয়।নারীর
নিরাপত্তা মৌলিক
অধিকারবক্তারা
বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা
নয়। এর সঙ্গে মানবাধিকার,
ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তার
বিষয়গুলো গভীরভাবে জড়িত। নারী ও কন্যাশিশুর
জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে
আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সমাজকে
সমন্বিতভাবে কাজ করতে হবে।তাঁরা
আরও বলেন, নির্যাতনের শিকার নারীদের দোষারোপ না করে তাঁদের
পাশে দাঁড়াতে হবে। সব ধরনের
সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত
করা কোনো বিশেষ অনুগ্রহ
নয়, বরং এটি তাঁদের
মৌলিক অধিকার।গোলটেবিল
বৈঠক শেষে আমন্ত্রিত অতিথিদের
সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ
থেকে সম্মাননা স্মারক ও স্মৃতিস্মারক উপহার
দেওয়া হয়।