সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন
আইনশৃঙ্খলা
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত
করতে দেশের সাত জেলায় ৯৫
প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর
মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই
ব্যাটালিয়ন বিজিবি।রোববার
বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ
তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারসহ সংশ্লিষ্ট
জেলাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ও
অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁদের কার্যক্রম
পরিচালিত হচ্ছে।জেলাগুলোর
গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ
এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার
করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য
হুমকি তৈরি করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে
সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।মাঠপর্যায়ের
পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর
দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর
নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন,
বডি-ওর্ন ক্যামেরা ও
অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব
প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।বিজ্ঞপ্তিতে
আরও বলা হয়, সীমান্তে
নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে
দায়িত্ব পালন করছে বিজিবি।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম
নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত
পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বাহিনীটি বদ্ধপরিকর।