নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার ব্যবসায় জড়িত পুঁজিবাজারের কর্মকর্তারা
পুঁজিবাজারে
স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায়
রাখতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা
করেই শেয়ার ব্যবসায় জড়িত থাকার অভিযোগ
উঠেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
(ডিএসই) ও বাংলাদেশ ইনস্টিটিউট
অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। তাঁদের কেউ সরাসরি, আবার
কেউ পরিবারের সদস্যদের নামে শেয়ার লেনদেন
করছেন বলে অভিযোগ পাওয়া
গেছে।এ
ধরনের কর্মকাণ্ডে দায়িত্ব পালনের সঙ্গে ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা
রয়েছে। বিষয়টি বিএসইসির নজরে এসেছে। অভিযোগে
জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে
জানা গেছে।বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্টের একাধিক বিও হিসাবঅভিযোগের
তালিকায় রয়েছেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। পুঁজিবাজারের প্রশিক্ষণ
ও গবেষণার সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানের শীর্ষ
পদে দায়িত্ব পালন করলেও তিনি
শেয়ার লেনদেন করছেন বলে অভিযোগ উঠেছে।সেন্ট্রাল
ডিপোজিটরি বাংলাদেশ পিএলসির (সিডিবিএল) তথ্য অনুযায়ী, ওয়াজিদ
হাসান শাহের নামে পাঁচটি বেনিফিশিয়ারি
ওনার্স (বিও) হিসাব রয়েছে।
এর মধ্যে তিনটি বর্তমানে সক্রিয়। এসব হিসাবের মাধ্যমে
তিনি নিয়মিত শেয়ার কেনাবেচা করেন বলে অভিযোগ
রয়েছে।এ
বিষয়ে জানতে চাইলে ওয়াজিদ হাসান শাহ আমার দেশকে
বলেন, চাকরিতে যোগ দেওয়ার সময়
শেয়ার ব্যবসা পরিচালনার বিষয়টি জানিয়ে নিয়েছেন। তিনি ৩০ বছর
ধরে শেয়ারবাজারে বিনিয়োগ করছেন বলেও জানান।বিএসইসির নির্দেশনায় শেয়ার
লেনদেনে নিষেধাজ্ঞাবিএসইসির
নির্দেশনা অনুযায়ী, স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল
ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), বিআইসিএম এবং বাংলাদেশ একাডেমি
ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীদের পুঁজিবাজারের
নির্দিষ্ট কিছু সিকিউরিটিজ ছাড়া
অন্য কোনো সিকিউরিটিজে বিনিয়োগের
সুযোগ নেই।নির্দেশনায়
বলা হয়েছে, নন-কনভার্টিবল বন্ড,
সরকারি সিকিউরিটিজ, ওপেন-এন্ড মিউচুয়াল
ফান্ড, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) এবং রিয়েল এস্টেট
ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড ছাড়া অন্য কোনো
শেয়ার বা সিকিউরিটিজে তাঁরা
বিনিয়োগ করতে পারবেন না।পুঁজিবাজারে
স্বার্থের সংঘাত এড়ানো এবং সংবেদনশীল তথ্যের
অপব্যবহার ঠেকাতেই এ বিধিনিষেধ আরোপ
করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, যাঁদের দায়িত্ব
পুঁজিবাজারের নৈতিকতা ও সুশাসন নিশ্চিত
করা, তাঁদের বিরুদ্ধেই যদি নিয়ম ভাঙার
অভিযোগ ওঠে, তাহলে সাধারণ
বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।ডিএসইর চাকরিবিধিতেও নিষেধাজ্ঞাঢাকা
স্টক এক্সচেঞ্জের চাকরিবিধিতেও কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার ব্যবসার বিষয়ে কঠোর বিধিনিষেধ রয়েছে।
বিধি অনুযায়ী, কোনো কর্মকর্তা-কর্মচারী
কিংবা তাঁদের ওপর নির্ভরশীল আট
ধরনের নিকটাত্মীয়—বাবা-মা, স্বামী-স্ত্রী, ছেলেমেয়ে, ভাইবোন, শ্বশুর-শাশুড়ি এবং শ্যালক-শ্যালিকা
সিকিউরিটিজ বা শেয়ার ব্যবসায়
যুক্ত হতে পারবেন না।এমনকি
ডিএসইতে যোগদানের আগে কারও শেয়ার
ব্যবসা বা বিও হিসাব
থাকলে চাকরিতে প্রবেশের আগেই তা বন্ধ
করার বাধ্যবাধকতা রয়েছে।তবে
এ বিধি অমান্য করে
ডিএসইর কয়েকজন কর্মকর্তা সরাসরি কিংবা পরিবারের সদস্যদের নামে শেয়ার ব্যবসায়
যুক্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া
গেছে।শেয়ার
লেনদেন নিয়ে
অতীতেও অভিযোগডিএসইর
বর্তমান প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধেও শেয়ার লেনদেনসংক্রান্ত অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তাঁর বিও হিসাবে
একাধিক কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এসব কোম্পানির কয়েকটির
শেয়ার নিয়ে অতীতে কারসাজির
অভিযোগ ছিল।এর
আগে ২০১৬ সালে রহিমা
ফুডের মূল্য সংবেদনশীল তথ্য আটকে রাখার
অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ওই
ঘটনার পর তাঁকে ডিএসইর
লিস্টিং বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া
হয়। এরপর আর তাঁকে
ওই বিভাগে পদায়ন করা হয়নি।এসব
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শফিকুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর
বক্তব্য পাওয়া যায়নি।মশিউর
সিকিউরিটিজে ১৬১
কোটি
টাকার
ঘাটতিপুঁজিবাজারে
অনিয়মের আরেকটি আলোচিত ঘটনা মশিউর সিকিউরিটিজে
১৬১ কোটি টাকা আত্মসাতের
অভিযোগ। এ ঘটনায় ডিএসই
ও বিএসইসির একশ্রেণির কর্মকর্তার যোগসাজশের অভিযোগও রয়েছে।অনুসন্ধানে
জানা যায়, ২০১০ সালের
পরপরই ডিএসইর মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের একটি পরিদর্শক দল
মশিউর সিকিউরিটিজে গিয়ে ৫০ কোটি
টাকার বেশি ঘাটতি শনাক্ত
করেছিল। কিন্তু সে সময় আইনি
ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ
রয়েছে।প্রতিষ্ঠানটির
এক সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ওই পরিদর্শক দলের
সদস্য বিমল চন্দ্র মণ্ডল
পরে বেনামে তিনটি বিও হিসাব খুলে
শেয়ার ব্যবসা করেছেন।এদিকে
২০১৫ থেকে ২০২৩ সাল
পর্যন্ত ডিএসই মশিউর সিকিউরিটিজে প্রায় ১০ বার পরিদর্শন
করেও কোনো ঘাটতি বা
অনিয়ম শনাক্ত করতে পারেনি।২০২৩
সালের ১৯ অক্টোবর প্রথমবারের
মতো প্রতিষ্ঠানটির সিসিএতে ৩ কোটি ৫৩
লাখ টাকার ঘাটতি শনাক্ত করে ডিএসই। পরদিন
২২ অক্টোবর শর্ত আরোপ করা
হলেও ২৩ অক্টোবর কমিশন
এক চিঠিতে ঘাটতি সমন্বয়ের সময়সীমা ২০২৪ সালের ৩০
জুন পর্যন্ত বাড়িয়ে দেয়। একই সঙ্গে
ফ্রি-লিমিট সুবিধাও বহাল রাখা হয়।পরবর্তী
সময়ে ২০২৪ সালের ২৪
জুন আরেকটি চিঠির মাধ্যমে ঘাটতি সমন্বয়ের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্ধারণ
করা হয়।নতুন
কমিশনের অনুসন্ধানে বড়
ঘাটতি
শনাক্ত২০২৪
সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের
পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে নতুন কমিশন দায়িত্ব
নেয়। এরপর মশিউর সিকিউরিটিজের
বিষয়ে অনুসন্ধানে নতুন তথ্য সামনে
আসে।ডিএসইর
মনিটরিং দল প্রতিষ্ঠানটিতে আকস্মিক
পরিদর্শন চালিয়ে সিসিএ ও শেয়ারহোল্ডিং পজিশনে
মোট ১৬১ কোটি টাকার
ঘাটতি বা আত্মসাতের তথ্য
শনাক্ত করে। এ বিষয়ে
২৮ আগস্ট কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেয় ডিএসই।অভিযোগের
বিষয়ে বিমল চন্দ্র মণ্ডল
যোগসাজশ ও অনৈতিক সুবিধা
নেওয়ার বিষয়ে মন্তব্য করতে চাননি। তবে
শেয়ার ব্যবসার অভিযোগ অস্বীকার করে তিনি আমার
দেশকে বলেন, তিনি নিজে শেয়ার
ব্যবসা করেননি। তাঁর ভাই গৌতম
চন্দ্র মণ্ডল শেয়ার ব্যবসা করেছেন।জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসডিএসইর
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার আমার দেশকে বলেন,
এ ঘটনায় ডিএসইর কোনো কর্মকর্তা জড়িত
থাকলে তাঁর বিরুদ্ধে আইনি
ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান বলেন, বিষয়টি
কমিশনের নজরে এসেছে। বেশ
কয়েকজন এতে জড়িত রয়েছেন।
তাঁদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে।