ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশ বক্সের সামনের কিছু অংশ পুড়ে গেলেও ভেতরের অংশ অক্ষত রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে কয়েকজন ব্যক্তি এসে পুলিশ বক্সটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে বক্সটির সামনের অংশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আগুন নিভিয়ে ফেলে।পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করেন। এতে বাইরের কাগজজাতীয় কিছু অংশ পুড়ে গেছে। তবে ভেতরের অংশ অক্ষত রয়েছে।ওসি আরও বলেন, ঘটনার কিছুক্ষণ আগে পুলিশের একটি দল মুরাদপুর থেকে বহদ্দারহাটের দিকে টহল দিচ্ছিল। এর মধ্যেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।