ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ
খাগড়াছড়িতে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে
আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার
দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় বাড়িতে সাদিক
কায়েমের বাবা-মা ছিলেন।
তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসায়
বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।পরে
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিক
কায়েম নিজেই এ ঘটনার কথা
জানান।ঘটনার
বর্ণনা দিয়ে সাদিক কায়েমের
বাবা মোহাম্মদ আবুল কাশেম বলেন,
রাত তিনটার পর হঠাৎ ঘরের
দরজার সামনে ও দেয়ালের পাশে
বিকট শব্দ শুনতে পান
তাঁরা। ঘুম থেকে উঠে
চারপাশে আগুন জ্বলতে দেখেন।
পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে
আনেন।তিনি
এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত
করে বিচারের আওতায় আনার দাবি জানান।খাগড়াছড়ি
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু
বলেন, রাত তিনটার পর
বাড়িটিতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। তিনি
ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা
হয়েছিল। তবে দ্রুত আগুন
নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।ওসি
আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন সারা দেশের মতো
খাগড়াছড়িতেও এ ধরনের অগ্নিসংযোগের
চেষ্টা করেছে বলে তাঁরা মনে
করছেন।