শেখ হাসিনাকে ফেরাতে কী বলছে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি
বাংলাদেশের
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে
ফিরিয়ে আনার বিষয়টি আবারও
আলোচনায় এসেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ
ও ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত
প্রত্যর্পণ চুক্তির বিভিন্ন ধারা নিয়ে তৈরি
হয়েছে নতুন আলোচনা। বিশেষ
করে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম, প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ এবং কোন ধরনের
অপরাধে একজন ব্যক্তিকে ফেরত
পাঠানো যায় এসব বিষয়
সামনে এসেছে।সম্প্রতি
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে
তাঁর আইনি পরামর্শকদের পাসপোর্ট
ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত তথ্য চেয়ে আবেদন
করার পর বিষয়টি নতুন
করে আলোচনায় আসে। বাংলাদেশের পক্ষ
থেকে বলা হচ্ছে, তাঁকে
দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণ
চুক্তিই প্রধান আইনি পথ। অন্যদিকে
ভারত বিষয়টিকে আইনি ও বিচারিক
প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে।মঙ্গলবার
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের
বিষয়টি আইন ও বিচারসংক্রান্ত।
এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা
নেওয়া হবে।ভারতের
ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, প্রত্যর্পণ চুক্তিতে
কোন পরিস্থিতিতে একজন ব্যক্তিকে ফেরত
পাঠানো যাবে এবং কোন
পরিস্থিতিতে তা প্রত্যাখ্যান করা
যাবে, তা স্পষ্টভাবে উল্লেখ
রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে চুক্তির
কথা বলা হলে এর
শর্তগুলোও বিবেচনায় নিতে হবে।প্রত্যর্পণ কী
এবং
কীভাবে কাজ
করেপলাতক
অপরাধীদের এক দেশ থেকে
অন্য দেশে ফিরিয়ে আনার
আইনি প্রক্রিয়াকে প্রত্যর্পণ বলা হয়। বাংলাদেশে
এ বিষয়ে ১৯৭৪ সালের ‘বন্দি
প্রত্যর্পণ আইন’ রয়েছে। এই
আইনের আওতায় অন্য দেশের সঙ্গে
প্রত্যর্পণ চুক্তি করে পলাতক আসামিদের
ফিরিয়ে আনার ব্যবস্থা করা
হয়।বর্তমানে
বাংলাদেশের সঙ্গে ভারত ও থাইল্যান্ডের
প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ভারতের সঙ্গে চুক্তিটি স্বাক্ষরিত হয় ২০১৩ সালের
জানুয়ারিতে। এই চুক্তির আওতায়
বাংলাদেশ ভারত থেকে অনুপ
চেটিয়াকে ফেরত পেয়েছিল। অন্যদিকে
বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জের সাত
খুন মামলার আসামি নূর হোসেনকে ভারতে
ফেরত পাঠানো হয়।২০১৬
সালে চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা
সংশোধন করা হয়। এর
ফলে প্রত্যর্পণের অনুরোধ জানানোর সময় অভিযোগের পক্ষে
বিস্তারিত সাক্ষ্যপ্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা
শিথিল হয়। সংশ্লিষ্ট আদালতের
গ্রেপ্তারি পরোয়ানা জমা দিলেই সেটিকে
বৈধ প্রত্যর্পণ অনুরোধ হিসেবে বিবেচনা করার সুযোগ তৈরি
হয়।তবে
প্রত্যর্পণ স্বয়ংক্রিয় কোনো প্রক্রিয়া নয়।
মঙ্গলবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও এ বিষয়ে ব্যাখ্যা
দিয়েছেন। সাবেক আইজিপি বেনজীর আহমদকে নিয়ে দেওয়া এক
বিবৃতিতে তিনি বলেন, ইন্টারপোলের
রেড নোটিশ জারি কিংবা কোনো
ব্যক্তিকে গ্রেপ্তার করলেই প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ
গ্রহণকারী দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সংশ্লিষ্ট
ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনি
শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়।কোন
অপরাধে প্রত্যর্পণ করা
যায়ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, কোনো কাজ বা
আচরণ দুই দেশের আইনেই
অন্তত এক বছর কারাদণ্ডযোগ্য
অপরাধ হলে সেটি প্রত্যর্পণের
আওতায় আসতে পারে।অপরাধটি
দুই দেশের আইনে একই নামে
পরিচিত হতে হবে, এমন
বাধ্যবাধকতা নেই। অপরাধটি কর
বা রাজস্বসংক্রান্ত হলেও প্রত্যর্পণের সুযোগ
রয়েছে। একইভাবে কোনো অপরাধ সংঘটনের
চেষ্টা, তাতে সহায়তা, প্ররোচনা,
উসকানি কিংবা সহযোগী হিসেবে অংশ নেওয়ার ক্ষেত্রেও
প্রত্যর্পণ করা যেতে পারে।চুক্তির
তৃতীয় অনুচ্ছেদে একাধিক কার্যক্রমের সমন্বয়ে সংঘটিত অপরাধের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো
অপরাধের অংশবিশেষ বা পুরো কার্যক্রম
অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত হলেও প্রত্যর্পণ মঞ্জুর
করা সম্ভব। তবে সংশ্লিষ্ট কাজ
ও তার ফলাফল সামগ্রিকভাবে
বিবেচনা করে অনুরোধকারী রাষ্ট্রের
আইন অনুযায়ী সেটি প্রত্যর্পণযোগ্য অপরাধ
হতে হবে।রাজনৈতিক অপরাধ
হলে
কী
হবেশেখ
হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনায় সবচেয়ে
বেশি গুরুত্ব পাচ্ছে চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদ। এর
শিরোনাম ‘রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম’। এতে বলা
হয়েছে, যে অপরাধের জন্য
প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে, সেটি
রাজনৈতিক চরিত্রের হলে সংশ্লিষ্ট রাষ্ট্র
সেই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে।অর্থাৎ,
কোনো ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক
প্রকৃতির বলে বিবেচিত হলে
তাঁকে ফেরত পাঠানোর অনুরোধ
প্রত্যাখ্যান করার আইনি সুযোগ
রয়েছে।তবে
চুক্তিতে কিছু অপরাধকে স্পষ্টভাবে
রাজনৈতিক অপরাধের আওতার বাইরে রাখা হয়েছে। এর
মধ্যে রয়েছে দুই দেশের স্বাক্ষর
করা বহুপক্ষীয় আন্তর্জাতিক চুক্তির অধীনে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত কর্মকাণ্ড।এ
ছাড়া হত্যা, অনিচ্ছাকৃত হত্যা ও অপরাধমূলক নরহত্যাও
রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হবে না।
মানুষের জীবন বিপন্ন করা
বা সম্পত্তির গুরুতর ক্ষতি করার উদ্দেশ্যে বিস্ফোরণ
ঘটানো, বিস্ফোরক তৈরি বা নিজের
দখলে রাখার মতো অপরাধও এ
তালিকায় রয়েছে।একইভাবে
মানুষের জীবন বিপন্ন করার
উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ রাখা,
কাউকে গ্রেপ্তার বা আটক করা
ঠেকাতে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং জনসাধারণের ব্যবহৃত
সম্পত্তির এমন ক্ষতিসাধন, যাতে
মানুষের জীবন বিপন্ন হতে
পারে—এসব অপরাধও রাজনৈতিক
অপরাধের ব্যতিক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে।অপহরণ,
জোরপূর্বক তুলে নেওয়া, বেআইনিভাবে
আটক রাখা, স্বাধীনতাবঞ্চিত করা ও জিম্মি
করার মতো অপরাধও রাজনৈতিক
অপরাধ হিসেবে বিবেচিত হবে না। হত্যাকাণ্ডে
প্ররোচনা দেওয়াসহ আরও কিছু অপরাধ
এ তালিকায় রয়েছে।কোন
পরিস্থিতিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা
যায়চুক্তির
অষ্টম অনুচ্ছেদে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের কয়েকটি ভিত্তি উল্লেখ করা হয়েছে।এতে
বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি
অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেন যে
সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁকে প্রত্যর্পণ করা অন্যায় বা
নিপীড়নমূলক হবে, তাহলে সেই
অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে।এ
ছাড়া যে অপরাধে কাউকে
অভিযুক্ত করা হয়েছে বা
যে অপরাধে তিনি দোষী সাব্যস্ত
হয়েছেন, সেটি অত্যন্ত তুচ্ছ
বা লঘু প্রকৃতির হলে
প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে।অপরাধ
সংঘটনের পর কিংবা আইনগত
হেফাজত থেকে পালিয়ে যাওয়ার
পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও
বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে। একই
সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগটি ন্যায়বিচারের স্বার্থে করা হয়নি বলে
প্রতীয়মান হলেও প্রত্যর্পণের অনুরোধ
প্রত্যাখ্যান করা সম্ভব।হাসিনার প্রত্যর্পণ নিয়ে
কী
বলছেন
বিশেষজ্ঞভারতের
আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, বাংলাদেশ প্রত্যর্পণের
অনুরোধ জানালেও ভারতের সিদ্ধান্ত নির্ভর করবে চুক্তির শর্ত
ও আইনি বিবেচনার ওপর।
তাঁর ধারণা, সব দিক বিবেচনায়
ভারতের পক্ষে শেখ হাসিনাকে প্রত্যর্পণ
করা সম্ভব হবে না। তবে
হাসিনা নিজেই এখন দেশে ফেরার
আগ্রহ প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন
তিনি।উল্লেখ্য,
গত বছরের নভেম্বরে শেখ হাসিনার বিরুদ্ধে
মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর
তিনি এক বিবৃতিতে আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’
বলে অভিহিত করেছিলেন।ওই
রায়ের পর তৎকালীন অন্তর্বর্তী
সরকার এবং পরবর্তী সময়ে
বিএনপি সরকারের পক্ষ থেকেও প্রত্যর্পণ
চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার
কথা বলা হয়েছে।সম্প্রতি
শেখ হাসিনার পক্ষে তাঁর আইনি পরামর্শকদের
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠানোর ঘটনা নতুন করে
আলোচনার জন্ম দিয়েছে। তবে
তাঁকে দেশে ফেরানোর বিষয়ে
ভারত এখনো আইনি প্রক্রিয়ার
কথা বলছে। ফলে প্রত্যর্পণ চুক্তির
কোন ধারা কীভাবে প্রয়োগ
করা হবে, শেষ পর্যন্ত
সেই আইনি ব্যাখ্যা ও
সিদ্ধান্তই হয়ে উঠতে পারে
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।