রোগীর পেটে গজ রেখেই সেলাই, ফরিদপুরে হাসপাতালের ওটি বন্ধ
ফরিদপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের পর রোগীর পেটের
ভেতরে সার্জিক্যাল গজ রেখে সেলাই
দেওয়ার অভিযোগে এক নারীর মৃত্যুর
ঘটনায় সমরিতা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্রম সাময়িকভাবে
বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য
বিভাগ। পাঁচ সদস্যের তদন্ত
কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া
হয়েছে।বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের সিভিল
সার্জন মাহমুদুল হাসান। তিনি জানান, দীর্ঘ
তদন্ত শেষে কমিটি প্রতিবেদন
জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে
মঙ্গলবার বিকেলে হাসপাতালটির ওটির কার্যক্রম সাময়িকভাবে
বন্ধ করা হয়।সিজারের পর
থেকে
শারীরিক অবস্থার অবনতিঘটনার সূত্রপাত গত ২৯ জুন।
প্রসবব্যথা শুরু হলে রাজবাড়ীর
বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মণ্ডলের স্ত্রী কনিকা মণ্ডলকে ফরিদপুর শহরের নিলটুলী মুজিব সড়ক এলাকার সমরিতা
জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই
দিন সন্ধ্যায় হাসপাতালের কনসালট্যান্ট ও স্ত্রীরোগ ও
প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ সার্জন লক্ষ্মী রানী দত্ত তাঁর
সিজারিয়ান অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম
হয়।পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকেই কনিকার
শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে
তাঁর পেট অস্বাভাবিকভাবে ফুলে
যায় এবং দেখা দেয়
নানা শারীরিক জটিলতা।পেটে
গজ
শনাক্ত ঢাকার
হাসপাতালেশারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত
১৯ আগস্ট দিবাগত রাত সোয়া ২টার
দিকে কনিকা মণ্ডলকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে
নেওয়া হয়। পরিবারের দাবি,
সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর পেটের
ভেতরে সার্জিক্যাল গজ থাকার বিষয়টি
শনাক্ত করেন চিকিৎসকেরা। পরে
অস্ত্রোপচার করে গজটি বের
করা হয়। ওই দিন
রাতেই তাঁর মৃত্যু হয়।কনিকার স্বামী অশান্ত মণ্ডলের দাবি, ভুল চিকিৎসার বিষয়টি
স্বীকার করে চিকিৎসক লক্ষ্মী
রানী দত্ত তাঁকে হোয়াটসঅ্যাপে
বার্তা পাঠিয়ে ক্ষমা চেয়েছিলেন। তবে এ বিষয়ে
চিকিৎসকের বক্তব্য জানা যায়নি।তদন্তের পর
ওটি
বন্ধকনিকা মণ্ডলের মৃত্যুর ঘটনা জানাজানি হলে
স্বাস্থ্য বিভাগ তদন্তের উদ্যোগ নেয়। এ জন্য
পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি
গঠন করে নির্ধারিত সময়ের
মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা
হয়। দীর্ঘ তদন্ত শেষে কমিটি প্রতিবেদন
জমা দেয়। এরপর স্বাস্থ্য
অধিদপ্তরের নির্দেশনায় হাসপাতালটির অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়।তবে তদন্ত প্রতিবেদনে
কী ধরনের ত্রুটি বা অনিয়ম চিহ্নিত
করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত
তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ ঘটনায় অস্ত্রোপচারের
পর প্রয়োজনীয় যাচাই যথাযথভাবে করা হয়েছিল কি
না এবং রোগীর শারীরিক
অবস্থার অবনতির কারণ সময়মতো শনাক্ত
করা হয়েছিল কি না, তা
নিয়ে প্রশ্ন উঠেছে।সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রীকনিকা মণ্ডলের মৃত্যুর পরদিন সকালে তাঁর বাড়িতে যান
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এ সময় তিনি ঘটনার
সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন বলে জানিয়েছে
পরিবার।
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য বিভাগে জমা দেওয়ার পর
নির্দেশনা অনুযায়ী হাসপাতালটির ওটির কার্যক্রম সাময়িকভাবে
বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে
এ ধরনের ঘটনা যাতে না
ঘটে, সে বিষয়ে স্বাস্থ্য
বিভাগ সতর্ক রয়েছে। কোনো হাসপাতালের বিরুদ্ধে
এ ধরনের অনিয়মের তথ্য পাওয়া গেলে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া
হবে বলেও জানান তিনি।