যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়, বিমানবন্দরের মেঝেতে রাত কাটাচ্ছেন যাত্রীরা
যুক্তরাষ্ট্রে
বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয়
দেখা দিয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের
(এটিসি) যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে গত দুই দিনে
দেশটির বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। রোববারও বাতিল হয়েছে চার হাজারের বেশি
ফ্লাইট। দীর্ঘ সময় অপেক্ষা করতে
গিয়ে অনেক যাত্রীকে বিমানবন্দরের
টার্মিনালের মেঝেতেই রাত কাটাতে হয়েছে।তবে
রোববার রাত থেকে পরিস্থিতির
উন্নতি হতে পারে বলে
আশা করছে দেশটির ফেডারেল
অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটির
প্রধান ব্রায়ান বেডফোর্ড অবশ্য জানিয়েছেন, ওই সময়ের আগে
বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।ওয়াশিংটনের
পক্ষ থেকে জানানো হয়েছে,
এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি
হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া
এ বিপর্যয় ৪৮ ঘণ্টা পার
হলেও কাটেনি। শনিবারই ছয় হাজার ১৫০টির
বেশি ফ্লাইট বাতিল হয়েছিল।ফ্লাইট
অ্যাওয়ারের তথ্য অনুযায়ী, রোববার
সকাল পর্যন্ত আরও চার হাজার
২১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। একই সময়ে বিলম্বের
মুখে পড়েছে তিন হাজার ৫৪১টি
ফ্লাইট। সব মিলিয়ে দুই
দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা
১০ হাজার ছাড়িয়েছে।এ
পরিস্থিতিতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার
হাজার যাত্রী। বিমানবন্দরগুলোর টার্মিনালে দেখা দিয়েছে প্রচণ্ড
ভিড়। আটলান্টা বিমানবন্দরের বাইরে দীর্ঘ সারি তৈরি হয়েছে।
নিউইয়র্কের জন এফ কেনেডি
বিমানবন্দরেও আটকে পড়েছেন বহু
যাত্রী।মায়ামি,
লস অ্যাঞ্জেলেস, ডালাস ও সিয়াটল বিমানবন্দরেও
একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘ
অপেক্ষায় ক্লান্ত অনেক যাত্রীকে টার্মিনালের
মেঝেতে গা ঘেঁষাঘেঁষি করে
ঘুমাতে দেখা গেছে।এমন
পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে
দুঃখ প্রকাশ করেছেন এফএএর প্রধান ব্রায়ান বেডফোর্ড। তিনি জানিয়েছেন, রোববার
রাতের আগে বিমান চলাচল
পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। ফলে যাত্রীদের
ভোগান্তি আরও কিছু সময়
অব্যাহত থাকতে পারে।