ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
রাজু মোল্লা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল

রাজু মোল্লা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। একই সঙ্গে পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা বিভাগের ব্যর্থতার অভিযোগও তুলেছেন তিনি।মঙ্গলবার রাতে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত রাজু মোল্লার মরদেহ দেখতে গিয়ে এসব কথা বলেন এমপি বাবুল। এ সময় তাঁকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন রাজুর বাবা-মা ও স্বজনেরা।শহিদুল ইসলাম খান বাবুল বলেন, হামলার রাতে পুলিশকে মিশ্র ভূমিকা পালন করতে দেখা গেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাতের আঁধারে বোমা ও গুলির বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়ক অবরোধ করে উল্লাস করলেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।তিনি আরও বলেন, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করতে এগিয়ে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। পুলিশ যথাযথ ব্যবস্থা নিলে কৃষক দলের নেতা রাজু মোল্লাকে এভাবে প্রাণ দিতে হতো না। পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই অপরাধীরা এমন ঘটনা ঘটানোর সাহস পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।যেভাবে প্রাণ গেল রাজু মোল্লারএর আগে মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় রাজু মোল্লা নিহত হন।অভিযোগ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী ‘সবুজ বাংলা’ নামের একটি গাড়ি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামিরদী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালান। পাশাপাশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসছে’ স্লোগান দিয়ে নাশকতা সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে।নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের নতুন কমিটির সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।পুলিশের বক্তব্যএ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পুলিশের কাজ নিয়ে কিছু সমালোচনা থাকে। সেসব বিষয় মাথায় রেখেই পুলিশকে দায়িত্ব পালন করতে হয়।ঘটনার রাতে পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে তিনি বলেন, রাজু মোল্লা হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আটক ব্যক্তিদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।