ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশের সমর্থন চাইলেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশের সমর্থন চাইলেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক পদে প্রার্থিতার পক্ষে বাংলাদেশের সমর্থন চেয়েছেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী সাংগে নেদুপ।এ লক্ষ্যে রোববার (২২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নিজের প্রার্থিতার বিষয়টি তুলে ধরার পাশাপাশি আঞ্চলিক জনস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেন সাংগে নেদুপ।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ভুটানের সাবেক প্রধানমন্ত্রী সাংগে নেদুপ এর আগে দেশটির স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। চলতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে তিনি ভুটানের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।বৈঠকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সদস্য দেশগুলোর মধ্যে জনস্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে নিজের অগ্রাধিকারগুলো তুলে ধরেন নেদুপ। আঞ্চলিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন এবং জনস্বাস্থ্যসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তিনি।বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আওতায় বাংলাদেশ ও ভুটানসহ মোট ১১টি সদস্য দেশ রয়েছে। এই কার্যালয় সদস্য দেশগুলোর স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, জনস্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়াতে কাজ করে।আঞ্চলিক পরিচালক পদে সাংগে নেদুপের প্রার্থিতার পক্ষে ভুটানের সমর্থন আদায়ের প্রচার-প্রচারণার অংশ হিসেবেই ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।