ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
মালয়েশিয়ার চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত শ্রমিক পাঠানো হবে: শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত শ্রমিক পাঠানো হবে: শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজারে দেশটির নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত ও দক্ষ শ্রমিক পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, শুধু শ্রমিক পাঠালেই হবে না, তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করেই মালয়েশিয়ায় পাঠাতে হবে।রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।চাহিদা নির্ধারণ করে প্রশিক্ষণআরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়ার বিভিন্ন খাতের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো হবে। এ জন্য আগে শ্রমিকের চাহিদা নির্ধারণ করে, সেই অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, প্রশিক্ষণ ছাড়া শ্রমিক পাঠানো হলে তাঁরা মালয়েশিয়ায় গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে পারেন। তাই এবার শ্রমিক পাঠানোর ক্ষেত্রে দক্ষতা ও প্রশিক্ষণের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।মন্ত্রী বলেন, ‘আমরা ডিমান্ড অনুযায়ী প্রশিক্ষণ দিতে চাই। যারা ওই দেশের শ্রমিক নেবে, তারা এখানে এসে তাদের চাহিদা অনুযায়ী শ্রমিক বাছাই করবেন। এরপর আমরা শ্রমিক পাঠাব।’বোয়েসেলের পাশাপাশি রিক্রুটিং এজেন্সিমালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ছাড়াও অনুমোদিত অন্যান্য রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করার কথা জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়ার বিভিন্ন ডিমান্ড অনুযায়ী বোয়েসেল ও অন্যান্য অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানো হবে। তবে শ্রমিক পাঠানোর আগে সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো চূড়ান্ত করতে হবে।সিন্ডিকেট নিয়ে এবার সতর্ক সরকারএর আগে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের অভিযোগ এবং শ্রমিকদের হয়রানির বিষয়টি সামনে এসেছিল। এবার এ ধরনের পরিস্থিতি এড়াতে সরকার সতর্ক রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়ার নিয়োগদাতাদের প্রকৃত চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত শ্রমিক পাঠানো হলে শ্রমিকদের হয়রানির ঝুঁকি কমবে।মেডিকেল প্রক্রিয়া এখনো অনুমোদিত নয়মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়া এখনো পুরোপুরি শুরু হয়নি জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের মেডিকেল পরীক্ষা-সংক্রান্ত প্রক্রিয়া এখনো অনুমোদিত হয়নি। মালয়েশিয়ার পক্ষ থেকে শ্রমিকের চাহিদা ও অন্যান্য বিষয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।