ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ বিধি অনুসারে স্পিকার নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর তাঁরা সংসদ সচিবের কক্ষে রাখা শপথ বইয়ে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মদিনা থেকে ঢাকায় এসে তিন ঘণ্টা অপেক্ষা, জমজমের পানি পাননি যাত্রীরা

মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটে ঢাকায় আসা যাত্রীরা জমজমের পানির লাগেজ না পেয়ে ভোগান্তিতে পড়েছেন। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেও পানির লাগেজ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। এ ঘটনায় জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্য বিমানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়ে চার দিনের মধ্যে হয়রানির কারণ জানতে চেয়েছেন।অভিযোগকারী সংসদ সদস্যরা হলেন শেরপুর-১ আসনের মো. রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন এবং খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন।লিখিত অভিযোগে বলা হয়, বিজি-৩৩৮ ফ্লাইটে মদিনা থেকে ঢাকায় আসা যাত্রীদের অধিকাংশই ট্যাগযুক্ত জমজমের পানির লাগেজ পাননি। তাঁদের মধ্যে ৩৪ জন সংসদ সদস্যও ছিলেন। ঢাকায় অবতরণের পর প্রায় তিন ঘণ্টা পার হলেও পানির লাগেজ সরবরাহ করা হয়নি। এ সময় যাত্রীদের ভোগান্তি নিরসনে বিমানের পক্ষ থেকে যৌক্তিক কারণ ব্যাখ্যা করার উদ্যোগও নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, ৩৪ জন সংসদ সদস্য তাঁদের পরিবারের সদস্যসহ মোট ৭৪ জন এবং অন্য সাধারণ যাত্রীরা বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ঢাকার বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন শেষে লাগেজ সংগ্রহ করতে গিয়ে প্রথমেই ট্রলির সংকটে পড়েন অনেকে। একই সময়ে দুই-তিনটি ফ্লাইটের যাত্রীরা নামলেও পর্যাপ্ত ট্রলি ছিল না। যেসব ট্রলি পাওয়া গেছে, সেগুলোর অনেকগুলোই পুরোনো ছিল বলে অভিযোগ করেন তিনি।কামাল হোসেন আরও বলেন, সাধারণ নিয়ম অনুযায়ী মূল লাগেজের সঙ্গে জমজমের পানির লাগেজও পাওয়ার কথা। কিন্তু পানির জন্য অপেক্ষা করতে করতে প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে যায়। পরে বিমানের স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খোঁজ নিয়ে জানান, পানির লাগেজ বিমানে লোড করা হয়নি এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীদের কাছে ট্যাগ থাকা সত্ত্বেও তাঁরা পানি পাননি। তিনি জানান, পরে লিখিত অভিযোগ দিয়ে প্রায় তিন ঘণ্টা পর তাঁরা বিমানবন্দর ত্যাগ করেন। বিমান কর্তৃপক্ষ জমজমের পানি বাসায় পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে জনপ্রতিনিধি হিসেবে তাঁরা এ ধরনের ভোগান্তির কারণ জানতে চেয়েছেন। প্রয়োজনে বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করা হবে বলে জানান তিনি।

মদিনা থেকে ঢাকায় এসে তিন ঘণ্টা অপেক্ষা, জমজমের পানি পাননি যাত্রীরা

গুলশানে গ্রেপ্তার সাবেক এমপি আখতারুজ্জামান, রয়েছে হত্যাসহ একাধিক মামলা

রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সাম্প্রতিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে।বুধবার রাতে গুলশানের ওই বাসায় অভিযান চালিয়ে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আখতারুজ্জামানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।গোয়েন্দা সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠক, সাংগঠনিক যোগাযোগ ও বিভিন্ন কর্মসূচির ওপর নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আখতারুজ্জামানের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে গুলশানের বাসাটিতে অভিযান চালানো হয়।আখতারুজ্জামান দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। এ সময় তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরে তিনি গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে তার পক্ষে নির্বাচনী প্রচারণায় গাজীপুরের সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের অংশগ্রহণও আলোচনায় আসে।

গুলশানে গ্রেপ্তার সাবেক এমপি আখতারুজ্জামান, রয়েছে হত্যাসহ একাধিক মামলা