বেনামি ফটোকার্ডে অস্থিতিশীলতা ঠেকাতে ব্যবস্থা: আইনমন্ত্রী
সাইবার সুরক্ষা আইন
সংশোধনের ক্ষেত্রে সব
অংশীজনের সঙ্গে
আলোচনা
করা
হবে
বলে
জানিয়েছেন আইন,
বিচার
ও
সংসদবিষয়ক মন্ত্রী মো.
আসাদুজ্জামান।বৃহস্পতিবার সকালে
সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে তিনি
এ
কথা
বলেন।আইনমন্ত্রী বলেন,
সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামি
গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে
দেশে
অস্থিতিশীলতা তৈরির
চেষ্টা
করা
হলে
সরকার
প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।তিনি বলেন,
বাকস্বাধীনতা নিশ্চিত করার
পাশাপাশি যেন
কোনো
ব্যক্তির সম্মানহানি না
ঘটে,
সে
বিষয়টিও গুরুত্বের সঙ্গে
বিবেচনা করা
হচ্ছে।
এসব
বিষয়
নজরে
রেখেই
সংশ্লিষ্ট কার্যক্রম চলমান
রয়েছে।
মন্ত্রী আরও
জানান,
সাইবার
সুরক্ষা আইন
সংশোধনের ক্ষেত্রে বিভিন্ন অংশীজনের মতামত
নিয়ে
প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া
হবে।