জাতিসংঘে বৃহস্পতিবার প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ
পরিষদের ৮১তম
অধিবেশনে বৃহস্পতিবার ভাষণ
দেবেন
প্রধানমন্ত্রী তারেক
রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে
জাতিসংঘের সাধারণ
পরিষদে
এটিই
তাঁর
প্রথম
বক্তব্য। নিউইয়র্কের স্থানীয় সময়
বিকেল
৫টায়
তাঁর
ভাষণ
দেওয়ার
কথা
রয়েছে,
যা
বাংলাদেশ সময়
শুক্রবার ভোর
৩টা।নিউইয়র্কের ম্যানহাটনে ‘হায়াত
গ্র্যান্ড সেন্ট্রাল নিউ
ইয়র্ক’
হোটেলে
এক
ব্রিফিংয়ে এ
তথ্য
জানান
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।
তিনি
বলেন,
দেশের
আবেগ,
অনুভূতি ও
আকাঙ্ক্ষাকে ধারণ
করে
প্রধানমন্ত্রী বাংলায়
বক্তব্য দেবেন
বলে
তাঁরা
জানতে
পেরেছেন।মাহ্দী আমিন
বলেন,
এর
মধ্য
দিয়ে
একই
পরিবারের তৃতীয়
ব্যক্তি হিসেবে
জাতিসংঘ সাধারণ
পরিষদে
ভাষণ
দিতে
যাচ্ছেন তারেক
রহমান।
এর
আগে
তাঁর
বাবা
শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর
রহমান
এবং
মা
দেশনেত্রী বেগম
খালেদা
জিয়া
জাতিসংঘে বক্তব্য দিয়েছেন বলে
তিনি
উল্লেখ
করেন।এ ছাড়া
বৃহস্পতিবার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা
বৃদ্ধির কারণে
সৃষ্ট
অস্তিত্বগত হুমকি
মোকাবিলায় আয়োজিত
একটি
উচ্চপর্যায়ের সভায়
উদ্বোধনী বক্তব্য দেবেন
প্রধানমন্ত্রী। এবারের
সাধারণ
পরিষদের সভাপতি
ও
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর
রহমানের আমন্ত্রণে ওই
সভা
অনুষ্ঠিত হবে।সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যে রোহিঙ্গা সংকটের
টেকসই
সমাধান,
জলবায়ু
পরিবর্তনের প্রভাব,
উন্নয়ন
সহযোগিতা, বৈশ্বিক শান্তি
ও
নিরাপত্তা, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং
আন্তর্জাতিক সহযোগিতার মতো
বিষয়
গুরুত্ব পাবে।এবারের অধিবেশন বাংলাদেশের জন্যও
বিশেষ
তাৎপর্যপূর্ণ। ৮১তম
সাধারণ
পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর
রহমান।
অধিবেশনকে কেন্দ্র করে
বিশ্বনেতারা বৈশ্বিক সংকট,
শান্তি
ও
নিরাপত্তা, টেকসই
উন্নয়ন
এবং
আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে
আলোচনা
করছেন।নিউইয়র্ক সফরে
প্রধানমন্ত্রী তারেক
রহমান
বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক
ও
দ্বিপক্ষীয় কর্মসূচিতেও অংশ
নিচ্ছেন। জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের
নেতা
ও
আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে
তাঁর
বৈঠক
হচ্ছে।