বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
দীর্ঘদিন অসুস্থ
থাকার পর ৬৮ বছর
বয়সে মারা যাওয়া বাবা
হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে
আর্জেন্টিনার রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি।বাবার মৃত্যুর
পর যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনার উদ্দেশে
রওনা দেন আর্জেন্টাইন অধিনায়ক।
ফোর্ট লডারডেল থেকে যাত্রা করে
স্থানীয় সময় শনিবার রাত
৮টা ৪০ মিনিটে রোজারিওতে
পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানরা। বিমানবন্দর
থেকে পুলিশের নিরাপত্তাবেষ্টনীতে একটি ভ্যানে করে
বের হন মেসি।রোজারিওর কাছের
শহর পেরেজে হোর্হে মেসিকে সমাহিত করা হবে। আর্জেন্টাইন
সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শেষকৃত্য হবে একান্ত পারিবারিক
পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই
বাবাকে শেষ বিদায় জানাবেন
মেসি।তবে শেষকৃত্যের
স্থান ঘিরে এরই মধ্যে
ভিড় করেছেন মেসির অসংখ্য ভক্ত। প্রিয় তারকার কঠিন সময়ে পাশে
থাকার বার্তা দিতেই সেখানে জড়ো হয়েছেন তাঁরা।মেসির ফুটবল
ক্যারিয়ারে হোর্হে মেসির অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ছোটবেলা থেকেই তিনি ছেলের পাশে
ছিলেন এবং পরবর্তী সময়ে
মেসির এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। ফলে
বাবার মৃত্যু মেসির ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাঁর ফুটবল ক্যারিয়ারেও
বড় শূন্যতা তৈরি করেছে।হোর্হে মেসির
মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর বার্সেলোনা,
রিয়াল মাদ্রিদ, রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড
বয়েজসহ ফুটবল বিশ্বের বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠান মেসি
পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।