ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
২০২৪-এর পরাজিত শক্তি আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

২০২৪-এর পরাজিত শক্তি আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও দেশে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি দেখতে চায় না, তারা নিরাপত্তা চায়।আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখননকাজের উদ্বোধন শেষে আয়োজিত এক বিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।সন্ত্রাস ও হত্যার রাজনীতি প্রতিহত করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।প্রধানমন্ত্রী বলেন, এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।তারেক রহমান আরও বলেন, যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়।পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং মানুষ হত্যা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।