পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক
ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা হবে।
এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল
হোসাইন (কায়কোবাদ)।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায়
১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল
মাসের চাঁদ দেখা-সংক্রান্ত
তথ্য পর্যালোচনা করা হবে। চাঁদ
দেখা সাপেক্ষে ঈদে মিলাদুন্নবীর (সা.)
তারিখ ঘোষণা করা হবে।
দেশের কোথাও রবিউল আউয়ালের চাঁদ দেখা গেলে
তা ইসলামিক ফাউন্ডেশনকে টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে
জানানোর অনুরোধ করা হয়েছে। একই
সঙ্গে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা
উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও তথ্য জানানোর কথা
বলা হয়েছে।
চাঁদ দেখার তথ্য জানাতে যোগাযোগের নম্বর: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।