বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো দলের মহাসচিবের দায়িত্বে রয়েছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পরও মির্জা ফখরুল দলীয় মহাসচিব বা স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেননি।
শুক্রবার রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা
বলেন।
ডা. জাহিদ হোসেন
বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থীকে প্রথমে
মনোনয়নপত্র জমা দিতে হবে।
নির্বাচন কমিশন যাচাই-বাছাই করে প্রার্থিতা বৈধ
ঘোষণা করার পর নির্বাচন
অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিজয়ী
হওয়ার পর শপথ নেওয়ার
আগ পর্যন্ত পদত্যাগের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা
নেই।
তিনি বলেন, ‘আমাদের
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো মহাসচিব। তিনি
এখনো মন্ত্রী, এখনো স্থায়ী কমিটির
সদস্য এবং মহাসচিবের দায়িত্ব
পালন করছেন।’
‘২০ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন’
মির্জা ফখরুলের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ
বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবর ও
গুঞ্জন প্রসঙ্গে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান
ডা. জাহিদ।
তিনি বলেন, ‘অহেতুক
গুঞ্জন না ছড়িয়ে একটু
ধৈর্য ধরুন। যেমন আপনারা ধৈর্য
ধরেছিলেন কে বিএনপির প্রার্থী
হবেন। আলহামদুলিল্লাহ, গতকাল প্রধানমন্ত্রী আমাদের সবাইকে নিয়ে ঘোষণা করেছেন আমাদের দলের মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি এবং আমাদের সংসদীয়
গ্রুপ থেকে রাষ্ট্রপতি পদে
মনোনীত করা হয়েছে। তিনি
মনোনয়ন জমা দিয়েছেন।’
তিনি আরও বলেন,
‘আপনারা ২০ তারিখ পর্যন্ত
অপেক্ষা করেন। ভোট হোক, শপথের
আগে পদত্যাগ আসবে। শপথের আগ পর্যন্ত পদত্যাগ
করার কোনো সাংবিধানিক এবং
নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা নেই।’
মন্ত্রিসভায়
পরিবর্তন প্রসঙ্গে যা বললেন
মির্জা ফখরুলের সম্ভাব্য পদত্যাগের পর মন্ত্রিসভা বা
দলের দায়িত্বে পরিবর্তন আসবে কি না এমন প্রশ্নের জবাবে
ডা. জাহিদ হোসেন বলেন, সংসদীয় গণতন্ত্রে এটি স্বাভাবিক প্রক্রিয়া।
তিনি বলেন, প্রধানমন্ত্রী
প্রয়োজন মনে করলে দায়িত্বে
পরিবর্তন আনতে পারেন। জনগণের
জন্য আরও ভালোভাবে কাজ
করার সুযোগ তৈরি করতে প্রধানমন্ত্রী
যখন যাকে প্রয়োজন মনে
করবেন, তখন পরিবর্তন আনতে
পারেন। সংবিধান ও সংসদ প্রধানমন্ত্রীকে
এ ক্ষমতা ও দায়িত্ব দিয়েছে।
আগের বক্তব্যে ভিন্ন তথ্য
মির্জা ফখরুলের পদত্যাগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এর
আগে ভিন্ন তথ্য দেওয়া হয়েছিল।
গত বৃহস্পতিবার সচিবালয়ে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছিলেন,
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল
ইসলাম আলমগীরকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন
দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি
বলেছিলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার
পর মির্জা ফখরুল বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির
সদস্য পদ থেকে পদত্যাগ
করেছেন।
এর একদিন পর ডা. এ জেড এম জাহিদ হোসেন সেই পদত্যাগের খবরকে ‘গুঞ্জন’ হিসেবে উল্লেখ করলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট ও শপথের আগে মির্জা ফখরুলের পদত্যাগের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই।