পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ১৬ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দির কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশু ও স্কুলকর্মীদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
জিও
নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পেশোয়ারের
লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) কর্তৃপক্ষ ১৬ শিশুর মৃত্যুর
বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার পর ২০ শিশুকে
হাসপাতালে নেওয়া হয়।
এর
আগে উদ্ধারকারী কর্মকর্তারা জানান, স্কুলের ছাদ ধসে পড়ার
পর বেশ কয়েকটি শিশু
ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।
উদ্ধারকারী
কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে
আরও বলা হয়েছে, ধ্বংসস্তূপের
নিচে আটকে পড়া শিশু
ও স্কুলকর্মীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: জিও নিউজ