ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মসূচি বন্ধ করতে দলটির নেতা দীপকের কাছে নোটিশও পাঠিয়েছে দিল্লি পুলিশ।
শুক্রবার
নোটিশ পৌঁছে দিতে পুলিশের একটি
প্রতিনিধিদল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-শরদচন্দ্র পাওয়ারের (এনসিপি-এসসিপি) মুখপাত্র অনিশের বাসভবনে যায়। সেখানে দীপক
অবস্থান করছেন বলে জানা গেছে।
ভোটার
তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে
সিজেপি।
চলতি
সপ্তাহের শুরুতে দলটির নেতা সৌরভ দাস
ও আশুতোষ রানকাকে গ্রেপ্তার করা হয়। এর
প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা
করে সংগঠনটি। শুক্রবারের এ কর্মসূচির নাম
দেওয়া হয়েছে ‘লেহরা দো তিরঙ্গা’, যার
অর্থ ‘জাতীয় পতাকা ওড়াও’।
কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।