ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মসূচি বন্ধ করতে দলটির নেতা দীপকের কাছে নোটিশও পাঠিয়েছে দিল্লি পুলিশ।শুক্রবার নোটিশ পৌঁছে দিতে পুলিশের একটি প্রতিনিধিদল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-শরদচন্দ্র পাওয়ারের (এনসিপি-এসসিপি) মুখপাত্র অনিশের বাসভবনে যায়। সেখানে দীপক অবস্থান করছেন বলে জানা গেছে।ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি।চলতি সপ্তাহের শুরুতে দলটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। শুক্রবারের এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘লেহরা দো তিরঙ্গা’, যার অর্থ ‘জাতীয় পতাকা ওড়াও’।কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকের দাদি মারা গেছেন। শনিবার মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামে বার্ধক্যজনিত জটিলতা ও দীর্ঘদিনের অসুস্থতায় ৮৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তবে দাদির মৃত্যুর খবর অভিজিৎ জানতে পেরেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসের বরাতে এ তথ্য জানা গেছে।দাদির মৃত্যুর দিনই মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছান অভিজিৎ দ্বীপক। দলের নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে দুই সহযোগীকে নিয়ে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তবে বিমান থেকে নামার আগেই তাঁদের আটক করা হয়।কয়েক কোটি ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। এ দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে সমাবেশ করার পরিকল্পনা ছিল দলটির।এদিকে অভিজিতের বাবা ভগবান দ্বীপক ও মা অনিতা বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগরে রয়েছেন। তাঁদের বাড়ির চারপাশে পুলিশ অবস্থান নিয়েছে। দাদির মৃত্যুর খবর পাওয়ার পর তাঁরা হিঙ্গোলিতে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।তবে অভিজিৎকে দাদির শেষকৃত্যে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।সিজেপির সমাবেশ ঘিরে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। কর্মসূচিতে যোগ দিতে আসা সমর্থকদের বাধা দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে দিল্লিগামী ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি যন্তরমন্তরে জনসমাগম নিয়ন্ত্রণে দিল্লির মেট্রো পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়।নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে কেন্দ্রীয় পুলিশ বাহিনীর প্রায় ২৩ হাজার সদস্য মোতায়েন করা হয়। সূত্র: আইএএনএস
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামে তাঁর পারিবারিক বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে পুলিশের সূত্র জানিয়েছে।সূত্রের তথ্য অনুযায়ী, গুরুগ্রামের সেক্টর ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারে ধ্রুব রাঠির পরিবারের বাসা। শনিবার সকাল ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের সদস্যরা ওই বাসায় প্রবেশ করেন। এ সময় তাঁর মা দরজা খুলে দেন। এর আগে শুক্রবার গভীর রাতে বাসাটির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য জড়ো হয়েছিলেন বলেও জানা গেছে।প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির পরিকল্পিত বিক্ষোভে অংশ নিতে ধ্রুব রাঠি দিল্লিতে এসেছিলেন বলে সূত্রের দাবি। শনিবার রাজধানীর যন্তর মন্তরে এই বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা ছিল।তবে ধ্রুব রাঠিকে আটকের বিষয়ে দিল্লি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।সূত্র: নিউজ১৮
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। এর মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। গ্রেপ্তার হওয়ার আশঙ্কা থাকলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন থেকে সরে না আসার কথা জানিয়েছেন তিনি।শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লি যাওয়ার কথা রয়েছে দীপকের। সেখানে পৌঁছানোর পর তাঁকে গ্রেপ্তার করা হতে পারে কি না, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করলেও সমর্থকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।‘আটক বা গ্রেপ্তার হলেও ভয় পাই না’এক ভিডিওবার্তায় অভিজিৎ দীপকে বলেন, তাঁকে আটক বা গ্রেপ্তার করা হলেও তিনি ভয় পান না। সরকার চাইলে তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) কিংবা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) প্রয়োগ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।দীপকের ভাষ্য, সিজেপি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এ লক্ষ্য অর্জনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিল অথবা নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নিরপেক্ষ পদ্ধতি চালু করা প্রয়োজন।তিনি বলেন, এটি দেশের গণতন্ত্র রক্ষার লড়াই। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।এক্সে ভিডিও ব্লক করার অভিযোগঅভিজিৎ দীপকে তাঁর ভিডিওবার্তাটি ইনস্টাগ্রাম ও এক্স—দুই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে এক্সে তাঁর পোস্টটি সরকার ব্লক করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।পোস্টটির একটি স্ক্রিনশট শেয়ার করে দীপকে লেখেন, ‘হাস্যকর! আমি এইমাত্র যে ভিডিওটি পোস্ট করলাম, সেটি ব্লক করে দেওয়া হয়েছে।’তবে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি দেখা যাচ্ছিল।‘যা-ই ঘটুক, আমরা ইতিহাস গড়ব’সিজেপির প্রতিষ্ঠাতা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।সংগঠনটির আরেক নেতা আশুতোষ রানকা বলেন, ‘যা-ই ঘটুক, আমরা ইতিহাস গড়ব।’দিল্লিতে বাড়তি নিরাপত্তাএদিকে যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। জনসমাগম ও মানুষের চলাচলের ওপর আরোপ করা হয়েছে একাধিক বিধিনিষেধ। বিক্ষোভ কর্মসূচি ঘিরে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।সূত্র: হিন্দুস্তান টাইমস
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।