ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। এর মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। গ্রেপ্তার হওয়ার আশঙ্কা থাকলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন থেকে সরে না আসার কথা জানিয়েছেন তিনি।
শনিবার সকালে
মুম্বাই থেকে
দিল্লি
যাওয়ার
কথা
রয়েছে
দীপকের। সেখানে
পৌঁছানোর পর
তাঁকে
গ্রেপ্তার করা
হতে
পারে
কি
না,
তা
নিয়ে
অনিশ্চয়তা প্রকাশ
করলেও
সমর্থকদের বিক্ষোভে যোগ
দেওয়ার
আহ্বান
জানিয়েছেন তিনি।
‘আটক
বা
গ্রেপ্তার হলেও
ভয়
পাই
না’
এক ভিডিওবার্তায় অভিজিৎ
দীপকে
বলেন,
তাঁকে
আটক
বা
গ্রেপ্তার করা
হলেও
তিনি
ভয়
পান
না।
সরকার
চাইলে
তাঁর
বিরুদ্ধে জাতীয়
নিরাপত্তা আইন
(এনএসএ)
কিংবা
বেআইনি
কার্যকলাপ প্রতিরোধ আইন
(ইউএপিএ)
প্রয়োগ
করতে
পারে
বলেও
মন্তব্য করেন
তিনি।
দীপকের ভাষ্য,
সিজেপি
অবাধ
ও
সুষ্ঠু
নির্বাচন চায়।
এ
লক্ষ্য
অর্জনে
প্রধান
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার
তালিকার বিশেষ
নিবিড়
সংশোধন
(এসআইআর)
প্রক্রিয়া বাতিল
অথবা
নির্বাচন কমিশনার নিয়োগের জন্য
নিরপেক্ষ পদ্ধতি
চালু
করা
প্রয়োজন।
তিনি বলেন,
এটি
দেশের
গণতন্ত্র রক্ষার
লড়াই।
জ্ঞানেশ কুমার
পদত্যাগ না
করা
পর্যন্ত আন্দোলন চালিয়ে
যাওয়ার
ঘোষণাও
দেন
তিনি।
এক্সে ভিডিও ব্লক
করার
অভিযোগ
অভিজিৎ দীপকে
তাঁর
ভিডিওবার্তাটি ইনস্টাগ্রাম ও
এক্স—দুই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ
করেন।
পরে
এক্সে
তাঁর
পোস্টটি সরকার
ব্লক
করে
দিয়েছে
বলে
অভিযোগ
করেন
তিনি।
পোস্টটির একটি
স্ক্রিনশট শেয়ার
করে
দীপকে
লেখেন,
‘হাস্যকর! আমি
এইমাত্র যে
ভিডিওটি পোস্ট
করলাম,
সেটি
ব্লক
করে
দেওয়া
হয়েছে।’
তবে তাঁর
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি দেখা
যাচ্ছিল।
‘যা-ই ঘটুক, আমরা
ইতিহাস
গড়ব’
সিজেপির প্রতিষ্ঠাতা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের
আহ্বান
জানিয়েছেন। তাঁর
বক্তব্য, দাবি
আদায়
না
হওয়া
পর্যন্ত আন্দোলন চালিয়ে
যেতে
হবে।
সংগঠনটির আরেক
নেতা
আশুতোষ
রানকা
বলেন,
‘যা-ই ঘটুক, আমরা
ইতিহাস
গড়ব।’
দিল্লিতে বাড়তি নিরাপত্তা
এদিকে যন্তর
মন্তরে
প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র করে
দিল্লিতে জোরদার
করা
হয়েছে
নিরাপত্তাব্যবস্থা। জনসমাগম ও
মানুষের চলাচলের ওপর
আরোপ
করা
হয়েছে
একাধিক
বিধিনিষেধ। বিক্ষোভ কর্মসূচি ঘিরে
সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সতর্ক
অবস্থানে রয়েছে
প্রশাসন।
সূত্র: হিন্দুস্তান টাইমস