ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
দিল্লিতে বিক্ষোভে থাকছেন কেজরিওয়াল

দিল্লিতে বিক্ষোভে থাকছেন কেজরিওয়াল

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ কর্মসূচিতে সব বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। তবে এখন পর্যন্ত বিক্ষোভে যোগ দেওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছে বাম দলগুলো ও আম আদমি পার্টি (আপ)। তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বাম দল ও আপ ইতিমধ্যে বিক্ষোভে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে শুক্রবার রাত পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট হয়নি।দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শনিবার যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।মমতা বলেন, ‘ওদের (সিজেপি) সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে এবং আমরা সমর্থন জানিয়েছি। তবে বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিজেপির নেতৃত্বে ছাত্র আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে সমর্থন দিয়েছিল বাম দল, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি। ওই আন্দোলনের পর পদত্যাগ করেছিলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।এদিকে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি যন্তর মন্তরের বিক্ষোভে অংশ নেবেন।অন্যদিকে, সিজেপির এই কর্মসূচি থেকে দূরত্ব বজায় রাখছে কংগ্রেস। শনিবার চেন্নাইয়ে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচির পরবর্তী পর্বে যোগ দেওয়ার কথা রয়েছে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

গ্রেপ্তারের ভয় নেই, জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা সিজেপি নেতার

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। এর মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। গ্রেপ্তার হওয়ার আশঙ্কা থাকলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন থেকে সরে না আসার কথা জানিয়েছেন তিনি।শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লি যাওয়ার কথা রয়েছে দীপকের। সেখানে পৌঁছানোর পর তাঁকে গ্রেপ্তার করা হতে পারে কি না, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করলেও সমর্থকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।‘আটক বা গ্রেপ্তার হলেও ভয় পাই না’এক ভিডিওবার্তায় অভিজিৎ দীপকে বলেন, তাঁকে আটক বা গ্রেপ্তার করা হলেও তিনি ভয় পান না। সরকার চাইলে তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) কিংবা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) প্রয়োগ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।দীপকের ভাষ্য, সিজেপি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এ লক্ষ্য অর্জনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিল অথবা নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নিরপেক্ষ পদ্ধতি চালু করা প্রয়োজন।তিনি বলেন, এটি দেশের গণতন্ত্র রক্ষার লড়াই। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।এক্সে ভিডিও ব্লক করার অভিযোগঅভিজিৎ দীপকে তাঁর ভিডিওবার্তাটি ইনস্টাগ্রাম ও এক্স—দুই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে এক্সে তাঁর পোস্টটি সরকার ব্লক করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।পোস্টটির একটি স্ক্রিনশট শেয়ার করে দীপকে লেখেন, ‘হাস্যকর! আমি এইমাত্র যে ভিডিওটি পোস্ট করলাম, সেটি ব্লক করে দেওয়া হয়েছে।’তবে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি দেখা যাচ্ছিল।‘যা-ই ঘটুক, আমরা ইতিহাস গড়ব’সিজেপির প্রতিষ্ঠাতা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।সংগঠনটির আরেক নেতা আশুতোষ রানকা বলেন, ‘যা-ই ঘটুক, আমরা ইতিহাস গড়ব।’দিল্লিতে বাড়তি নিরাপত্তাএদিকে যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। জনসমাগম ও মানুষের চলাচলের ওপর আরোপ করা হয়েছে একাধিক বিধিনিষেধ। বিক্ষোভ কর্মসূচি ঘিরে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।সূত্র: হিন্দুস্তান টাইমস

গ্রেপ্তারের ভয় নেই, জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা সিজেপি নেতার