ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

দিল্লিতে বিক্ষোভে থাকছেন কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক

দিল্লিতে বিক্ষোভে থাকছেন কেজরিওয়াল
অরবিন্দ কেজরীওয়াল দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা। ছবি: সংগ্রহ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ কর্মসূচিতে সব বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। তবে এখন পর্যন্ত বিক্ষোভে যোগ দেওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছে বাম দলগুলো ও আম আদমি পার্টি (আপ)। তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বাম দল ও আপ ইতিমধ্যে বিক্ষোভে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে শুক্রবার রাত পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট হয়নি।

দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শনিবার যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।

মমতা বলেন, ‘ওদের (সিজেপি) সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে এবং আমরা সমর্থন জানিয়েছি। তবে বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’

এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিজেপির নেতৃত্বে ছাত্র আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে সমর্থন দিয়েছিল বাম দল, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি। ওই আন্দোলনের পর পদত্যাগ করেছিলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

এদিকে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি যন্তর মন্তরের বিক্ষোভে অংশ নেবেন।

অন্যদিকে, সিজেপির এই কর্মসূচি থেকে দূরত্ব বজায় রাখছে কংগ্রেস। শনিবার চেন্নাইয়ে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচির পরবর্তী পর্বে যোগ দেওয়ার কথা রয়েছে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিষয় : ভারত জ্ঞানেশ কুমার সিজেপি অরবিন্দ কেজরিওয়াল

দৈনিক নবকাল

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

দিল্লিতে বিক্ষোভে থাকছেন কেজরিওয়াল

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল
দিল্লিতে বিক্ষোভে থাকছেন কেজরিওয়াল
0:00 0:00
1.0x