ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
মুক্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান ও তাঁর প্রেমিকা

মুক্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান ও তাঁর প্রেমিকা

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন ও আত্মীয় জেইন মেরি। শনিবার শহরের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার পর তাঁদের আটক করা হয়।বিক্ষোভের মূল দাবি ছিল ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করে সিজেপি।আটকের পর ইমরান খান, লেখা ওয়াশিংটন ও জেইন মেরিকে একটি পুলিশ ভ্যানে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানান তাঁরা।লেখা ওয়াশিংটন অভিযোগ করেন, মুক্তির পর বাড়ি ফেরার জন্য ক্যাব পেতেও তাঁদের সমস্যায় পড়তে হয়। পুলিশ ক্যাবচালকদের ভয় দেখাচ্ছিল বলেও দাবি করেন তিনি।জেইন মেরির দাবি, তাঁদের কেন আটক করা হয়েছে, তা জানতে চাইলেও পুলিশ স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি। ইমরান খানও জানান, কয়েক ঘণ্টা পুলিশ ভ্যানে ঘোরানো হলেও আটকের কারণ তাঁদের জানানো হয়নি।এদিকে, বিক্ষোভের অনুমতি নিয়ে পুলিশের সঙ্গে আয়োজকদের ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। মুম্বাই পুলিশের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে জমায়েতের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। তবে সিজেপির কর্মীদের দাবি, তাঁরা ই-মেইলে অনুমতি চেয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো জবাব পাননি।সূত্র: এনডিটিভি

মুক্তি পেলেন সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে

ভারতের দিল্লিতে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার দিল্লিতে পৌঁছানোর পর বিমানের ভেতর থেকেই তাঁদের আটক করা হয়েছিল। পরে আজ সকালে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।এরপর দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তিন নেতাকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।নেতাদের মুক্তির খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিজেপি বলেছে, ‘অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে।’ পোস্টে আরও বলা হয়, ‘ককরোচরা কখনো মরে না।’ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার থেকে মধ্য দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি চলছিল। ওই কর্মসূচিকে ঘিরে পুলিশের অভিযানে সাত হাজারের বেশি মানুষকে আটক করা হয়।আটক ব্যক্তিদের মধ্যে বিরোধী দলের নেতা, সমাজকর্মী ও বিভিন্ন কনটেন্ট নির্মাতাও ছিলেন।

 মুক্তি পেলেন সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে

দিল্লিতে বিক্ষোভে থাকছেন কেজরিওয়াল

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ কর্মসূচিতে সব বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। তবে এখন পর্যন্ত বিক্ষোভে যোগ দেওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছে বাম দলগুলো ও আম আদমি পার্টি (আপ)। তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বাম দল ও আপ ইতিমধ্যে বিক্ষোভে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে শুক্রবার রাত পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট হয়নি।দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শনিবার যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।মমতা বলেন, ‘ওদের (সিজেপি) সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে এবং আমরা সমর্থন জানিয়েছি। তবে বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিজেপির নেতৃত্বে ছাত্র আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে সমর্থন দিয়েছিল বাম দল, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি। ওই আন্দোলনের পর পদত্যাগ করেছিলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।এদিকে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি যন্তর মন্তরের বিক্ষোভে অংশ নেবেন।অন্যদিকে, সিজেপির এই কর্মসূচি থেকে দূরত্ব বজায় রাখছে কংগ্রেস। শনিবার চেন্নাইয়ে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচির পরবর্তী পর্বে যোগ দেওয়ার কথা রয়েছে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দিল্লিতে বিক্ষোভে থাকছেন কেজরিওয়াল