ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

মুক্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান ও তাঁর প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক

বলিউড অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন ও আত্মীয় জেইন মেরি। ছবি: সংগ্রহ

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন ও আত্মীয় জেইন মেরি। শনিবার শহরের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার পর তাঁদের আটক করা হয়।

বিক্ষোভের মূল দাবি ছিল ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করে সিজেপি।

আটকের পর ইমরান খান, লেখা ওয়াশিংটন ও জেইন মেরিকে একটি পুলিশ ভ্যানে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানান তাঁরা।

লেখা ওয়াশিংটন অভিযোগ করেন, মুক্তির পর বাড়ি ফেরার জন্য ক্যাব পেতেও তাঁদের সমস্যায় পড়তে হয়। পুলিশ ক্যাবচালকদের ভয় দেখাচ্ছিল বলেও দাবি করেন তিনি।

জেইন মেরির দাবি, তাঁদের কেন আটক করা হয়েছে, তা জানতে চাইলেও পুলিশ স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি। ইমরান খানও জানান, কয়েক ঘণ্টা পুলিশ ভ্যানে ঘোরানো হলেও আটকের কারণ তাঁদের জানানো হয়নি।

এদিকে, বিক্ষোভের অনুমতি নিয়ে পুলিশের সঙ্গে আয়োজকদের ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। মুম্বাই পুলিশের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে জমায়েতের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। তবে সিজেপির কর্মীদের দাবি, তাঁরা ই-মেইলে অনুমতি চেয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো জবাব পাননি।

সূত্র: এনডিটিভি

বিষয় : ইমরান খান সিজেপি বলিউড অভিনেতা লেখা ওয়াশিংটন জেইন মেরি

দৈনিক নবকাল

রোববার, ১১ অক্টোবর ২০২৬

মুক্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান ও তাঁর প্রেমিকা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন ও আত্মীয় জেইন মেরি। শনিবার শহরের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার পর তাঁদের আটক করা হয়।

বিক্ষোভের মূল দাবি ছিল ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করে সিজেপি।

আটকের পর ইমরান খান, লেখা ওয়াশিংটন ও জেইন মেরিকে একটি পুলিশ ভ্যানে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানান তাঁরা।

লেখা ওয়াশিংটন অভিযোগ করেন, মুক্তির পর বাড়ি ফেরার জন্য ক্যাব পেতেও তাঁদের সমস্যায় পড়তে হয়। পুলিশ ক্যাবচালকদের ভয় দেখাচ্ছিল বলেও দাবি করেন তিনি।

জেইন মেরির দাবি, তাঁদের কেন আটক করা হয়েছে, তা জানতে চাইলেও পুলিশ স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি। ইমরান খানও জানান, কয়েক ঘণ্টা পুলিশ ভ্যানে ঘোরানো হলেও আটকের কারণ তাঁদের জানানো হয়নি।

এদিকে, বিক্ষোভের অনুমতি নিয়ে পুলিশের সঙ্গে আয়োজকদের ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। মুম্বাই পুলিশের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে জমায়েতের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। তবে সিজেপির কর্মীদের দাবি, তাঁরা ই-মেইলে অনুমতি চেয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো জবাব পাননি।

সূত্র: এনডিটিভি

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x