ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

মুক্তি পেলেন সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগ্রহ

ভারতের দিল্লিতে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার দিল্লিতে পৌঁছানোর পর বিমানের ভেতর থেকেই তাঁদের আটক করা হয়েছিল। পরে আজ সকালে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

এরপর দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তিন নেতাকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।

নেতাদের মুক্তির খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিজেপি বলেছে, ‘অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে।’ পোস্টে আরও বলা হয়, ‘ককরোচরা কখনো মরে না।’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার থেকে মধ্য দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি চলছিল। ওই কর্মসূচিকে ঘিরে পুলিশের অভিযানে সাত হাজারের বেশি মানুষকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে বিরোধী দলের নেতা, সমাজকর্মী ও বিভিন্ন কনটেন্ট নির্মাতাও ছিলেন।

বিষয় : ছাত্ররাজনীতি ভারত দিল্লি বিক্ষোভ সিজেপি

দৈনিক নবকাল

রোববার, ১১ অক্টোবর ২০২৬

মুক্তি পেলেন সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের দিল্লিতে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার দিল্লিতে পৌঁছানোর পর বিমানের ভেতর থেকেই তাঁদের আটক করা হয়েছিল। পরে আজ সকালে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

এরপর দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তিন নেতাকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।

নেতাদের মুক্তির খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিজেপি বলেছে, ‘অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে।’ পোস্টে আরও বলা হয়, ‘ককরোচরা কখনো মরে না।’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার থেকে মধ্য দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি চলছিল। ওই কর্মসূচিকে ঘিরে পুলিশের অভিযানে সাত হাজারের বেশি মানুষকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে বিরোধী দলের নেতা, সমাজকর্মী ও বিভিন্ন কনটেন্ট নির্মাতাও ছিলেন।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x