অনন্ত জলিলের ওপর আস্থা আছে, ঋণের বিষয়টি সামলে নেবেন: ওমর সানী
পোশাকশিল্পের
ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত
জলিলের ২২৬ কোটি টাকার
বেশি ব্যাংকঋণ নিয়ে আলোচনা-সমালোচনার
মধ্যে তাঁর পাশে দাঁড়িয়েছেন
চিত্রনায়ক ওমর সানী। অনন্ত
জলিলের ওপর পূর্ণ আস্থা
প্রকাশ করে তিনি বলেছেন,
ঋণসংক্রান্ত বিষয়টি অনন্ত নিজেই সামলে নিতে পারবেন।সোমবার
(১৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার কিছু কথা
এবং অনন্ত জলিল’ শিরোনামে প্রকাশিত এক ভিডিও বার্তায়
এসব কথা বলেন ওমর
সানী।ভিডিওতে
অনন্ত জলিলকে ভালো মনের মানুষ
ও লড়াকু ব্যক্তি হিসেবে উল্লেখ করেন এই অভিনেতা।
তিনি বলেন, অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছেন, তাতে তাঁকে ভালোভাবেই
দেখেছেন। বর্তমানে যে বিষয়টি নিয়ে
আলোচনা হচ্ছে, সেটি অনন্তর জন্য
খুব বড় কোনো সমস্যা
হবে বলে মনে করেন
না তিনি। নিজের সামর্থ্যেই বিষয়টি সামলে নেবেন অনন্ত।অনন্ত
জলিলকে ঘিরে চলমান সমালোচনা
প্রসঙ্গে ওমর সানী বলেন,
তাঁকে নিয়ে এত আলোচনা
করে ছোট করার কোনো
অর্থ নেই। আবার অযথা
বড় করে দেখানোরও প্রয়োজন
নেই। তাঁর বিশ্বাস, অনন্ত
জলিলের জন্য পরিস্থিতি সামাল
দেওয়া কঠিন হবে না।অনন্ত
জলিলের উদ্দেশে এই অভিনেতা আরও
বলেন, এ ধরনের গুঞ্জন
না ছড়ালেই ভালো হতো। তবে
যেহেতু বিষয়টি সামনে এসেছে, তাই সংক্ষেপে সমাধান
করে নেওয়ার পরামর্শ দেন তিনি। একই
সঙ্গে অনন্তর স্ত্রীকে নিজের ছোট বোনের মতো
জানেন উল্লেখ করে তাঁর পরিবারের
প্রতি শুভকামনা জানান।এদিকে
ভিডিও বার্তায় নিজের রেস্তোরাঁ ব্যবসা নিয়েও কথা বলেন ওমর
সানী। বর্তমানে অভিনয়ে অনিয়মিত এই অভিনেতা জানান,
তাঁর ব্যবসা নিয়েও বিভিন্ন সময় সমালোচনা হয়।
তবে সেসব কথায় গুরুত্ব
না দিয়ে নিজের মতো
করে কাজ চালিয়ে যাওয়াকেই
প্রাধান্য দেন তিনি।সম্প্রতি
একটি ব্যাংকে অনন্ত জলিলের ২২৬ কোটি টাকার
বেশি ঋণ থাকার বিষয়টি
সামনে আসার পর তাঁকে
নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এ
নিয়ে নানা গুঞ্জনের পাশাপাশি
তাঁকে ‘দেউলিয়া’ বলেও মন্তব্য করছেন
কেউ কেউ। এমন পরিস্থিতিতে
ইন্ডাস্ট্রির কয়েকজন সহকর্মীর পর এবার প্রকাশ্যে
অনন্ত জলিলের প্রতি সমর্থন জানালেন ওমর সানী।