সামাজিক যোগাযোগমাধ্যমের অপতথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে আসছে আইন
সামাজিক
যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, বিভ্রান্তিকর
ও আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে দ্রুত আইন প্রণয়নের উদ্যোগ
নিয়েছে সরকার। এ বিষয়ে খুব
শিগগিরই জাতীয় সংসদে আইনটি উপস্থাপন করা হবে বলে
জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও
তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।সোমবার
জাতীয় সংসদে বগুড়া-১ আসনের সরকারি
দলের সংসদ সদস্য কাজী
রফিকুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের
জবাবে মন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী
বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে সরকারের
কাছে প্রতিনিয়ত অভিযোগ আসছে। এ ধরনের অপতথ্য
ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার ঠেকাতে সরকার কাজ করছে।তিনি
বলেন, ‘আমরা খুব শিগগিরই
এ বিষয়ে একটি আইন করব।
এই সংসদেই আইনটি নিয়ে আসব। সামাজিক
যোগাযোগমাধ্যমে নানা ধরনের আপত্তিকর
ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ছে। এগুলো কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দেওয়া
যায়, সে বিষয়েও আমরা
কাজ করছি।’মন্ত্রী
আরও বলেন, বিষয়টি নিয়ে প্রতিদিনই তাঁকে
নানা অভিযোগ ও প্রশ্নের মুখোমুখি
হতে হচ্ছে। আইন প্রণয়নের মাধ্যমে
এ ধরনের কনটেন্ট বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে সরকার।আইসিটি বিভাগের ৬১
কর্মকর্তা-কনসালটেন্টের বিরুদ্ধে ব্যবস্থাতথ্য
ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের গত দেড় দশকের
প্রকল্প, চুক্তি ও কার্যক্রম পর্যালোচনা
করে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের ভিত্তিতে ৬১ জন কর্মকর্তা
ও কনসালটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।জাতীয়
সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত
আব্দুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব
আনাম।মন্ত্রী
জানান, আইসিটি বিভাগের গত দেড় দশকের
বিভিন্ন অনিয়ম পর্যালোচনা করে ২০২৫ সালের
নভেম্বর মাসে শ্বেতপত্র প্রকাশ
করা হয়। এর সুপারিশ
অনুযায়ী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাই-টেক পার্ক
কর্তৃপক্ষ, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি
লিমিটেড এবং এটুআই প্রকল্পে
এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।এর
মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ১৯ জন কনসালটেন্টের
চুক্তি বাতিল করা হয়েছে। আরও
১৭ জন কনসালটেন্ট স্বেচ্ছায়
চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।
এ ছাড়া দুজন কর্মকর্তার
বিরুদ্ধে তদন্ত চলছে।বাংলাদেশ
হাই-টেক পার্ক কর্তৃপক্ষের
দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাঁদের বিরুদ্ধে
তদন্ত করা হচ্ছে। বাংলাদেশ
ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের সাতজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে। অন্যদিকে, এটুআই প্রকল্পের ১৪ জন কর্মকর্তা-কনসালটেন্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া
হয়েছে।মন্ত্রী
আরও জানান, এ-সংক্রান্ত দুর্নীতি
দমন কমিশনের (দুদক) কয়েকটি চলমান তদন্তে আইসিটি বিভাগ থেকে পূর্ণ সহযোগিতা
দেওয়া হচ্ছে।এমএফএস প্রতারণা ঠেকাতে সিম
যাচাই
ও সচেতনতা বাড়ানোর উদ্যোগবিকাশ,
নগদ ও রকেটসহ বিভিন্ন
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে প্রতারণার মাধ্যমে
গ্রাহকের অর্থ হাতিয়ে নেওয়া
ঠেকাতে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে
সিম নিবন্ধন যাচাই, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং ফিশিং লিংক
ও ভুয়া ওয়েবসাইট বন্ধের
উদ্যোগ।জাতীয়
সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মাদ
আজীজুর রহমানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।তিনি
বলেন, বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া কোনো সিম
নিবন্ধিত হচ্ছে না, তা নিশ্চিত
করতে প্রয়োজনীয় কার্যক্রম জোরদার করা হচ্ছে। গ্রাহকের
নিজস্ব জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে নিবন্ধিত সিম ব্যবহার করে
এমএফএস অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক
ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সমন্বিতভাবে কাজ করছে।এ
ছাড়া এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে এসএমএস, ভয়েস মেসেজ ও
বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতারণায় ব্যবহৃত ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট ও
সংশ্লিষ্ট নম্বর বন্ধেও বিটিআরসি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।এ
সময় সংরক্ষিত নারী আসনের সরকারি
দলের সংসদ সদস্য সানজিদা
ইসলাম এক সম্পূরক প্রশ্নে
আগে থেকেই ব্যবহৃত সিম দিয়ে ভুয়া
ওয়েবসাইট পরিচালনা ও প্রতারণামূলক কার্যক্রম
চালানোর সঙ্গে জড়িত নম্বর বন্ধে
সরকারের উদ্যোগ জানতে চান।জবাবে
মন্ত্রী বলেন, ভুয়া সিম বন্ধে
সরকার কাজ করছে। এ
ধরনের সিমের তথ্য পাওয়া মাত্রই
বিটিআরসিকে জানানো হয় এবং সেগুলো
বন্ধের ব্যবস্থা নেওয়া হয়। কারও কাছে
এ ধরনের ভুয়া সিমের তথ্য
থাকলে তা সরকারকে জানালে
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।