নিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজাতে সরকারের বড় উদ্যোগ, চলমান ২৫ প্রকল্প
দেশের
অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা ব্যবস্থা
আধুনিকায়নে বড় ধরনের উদ্যোগ
নিয়েছে সরকার। এ লক্ষ্যে বর্তমানে
২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি ২০৩০-৩১ অর্থবছরের
মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি
প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এসব
প্রকল্পের আওতায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন, অবকাঠামো, নজরদারি প্রযুক্তি ও জরুরি সেবার
সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের মূল
উদ্দেশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের সক্ষমতা বাড়ানো, পুরোনো অবকাঠামো আধুনিক করা, প্রযুক্তিনির্ভর নজরদারি
জোরদার এবং জননিরাপত্তা ও
পুনর্বাসনসেবা সম্প্রসারণ করা।সরকারের
নির্বাচনী ইশতেহার এবং ২০২৬-২০৩১
মেয়াদি পঞ্চবার্ষিক পরিকল্পনার কৌশলগত কাঠামোর সঙ্গে এসব উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ।
প্রকল্প বাস্তবায়নে সমন্বয় ও দক্ষতা বাড়াতে
পরিকল্পনা কমিশন কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে। একই ধরনের প্রকল্পগুলো
একীভূত করে বড় কর্মসূচির
আওতায় আনার উদ্যোগ নেওয়া
হয়েছে, যাতে কাজের পুনরাবৃত্তি
কমে এবং বরাদ্দের যথাযথ
ব্যবহার নিশ্চিত হয়।২৫ প্রকল্পে বরাদ্দ ২ হাজার ৩৩৯ কোটি টাকাস্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা
বর্তমানে ২০২৬-২৭ অর্থবছরের
বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২৫টি প্রকল্প বাস্তবায়ন
করছে। এর মধ্যে ১৭টি
প্রকল্পই অবকাঠামো উন্নয়নসংক্রান্ত।এসব
প্রকল্পের বিপরীতে সরকার বরাদ্দ দিয়েছে ২ হাজার ৩৩৯
কোটি ২১ লাখ টাকা।
এর মধ্যে দেশীয় উৎস থেকে ২
হাজার ২৯৬ কোটি ৯১
লাখ টাকা এবং প্রকল্প
সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০
লাখ টাকা রয়েছে।তবে
বরাদ্দের তুলনায় প্রকল্প বাস্তবায়নে অর্থ ব্যয়ের হার
বেশ কম। ২০২৬ সালের
সেপ্টেম্বর পর্যন্ত এসব প্রকল্পে ব্যয়
হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩
লাখ টাকা। ফলে প্রকল্পগুলোর বাস্তবায়ন
গতি বাড়ানোর প্রয়োজনীয়তা সামনে এসেছে।চলমান
প্রকল্পের বাইরে সংশোধিত এডিপির আওতায় নয়টি অধিদপ্তর ও
সংস্থা আরও ৬৭টি প্রকল্পের
প্রস্তাব দিয়েছে। ২০৩০-৩১ সালের
মধ্যে এসব প্রকল্পের সুফল
পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।পুলিশের জন্য হাজার হাজার যানবাহন কেনার পরিকল্পনাপ্রস্তাবিত
উন্নয়ন প্রকল্পের বড় অংশই বাংলাদেশ
পুলিশকে কেন্দ্র করে। বাহিনীর অপারেশনাল
সক্ষমতা বাড়ানো এবং অবকাঠামোগত দুর্বলতা
কাটাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।স্বরাষ্ট্র
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত
৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় পুলিশের জন্য
দুটি বড় ক্রয় প্রস্তাব
অনুমোদন পেয়েছে। এর আওতায় ৪
হাজার ৩২৮ কোটি টাকা
প্রাক্কলিত ব্যয়ে ৪ হাজার ৮২৯টি
অপারেশনাল যানবাহন কেনা হবে। এ
ছাড়া ২ হাজার ২৮০
কোটি ১৪ লাখ টাকা
ব্যয়ে আরও ১ হাজার
১টি বিশেষায়িত যানবাহন কেনার পরিকল্পনা রয়েছে।এদিকে
জরাজীর্ণ থানা ও অন্যান্য
পুলিশ স্থাপনা সংস্কারেও উদ্যোগ নেওয়া হয়েছে। ১ হাজার ৯০০
কোটি টাকা ব্যয়ে ১২৫টি
পুরোনো থানা পুনর্নির্মাণের প্রস্তাব
পুনর্মূল্যায়ন করা হচ্ছে। পাশাপাশি
৮০০ কোটি টাকা ব্যয়ে
পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা
ও হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা
পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে।পুলিশের
আধুনিকায়ন কর্মসূচিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
(ডিএমপি) ও নির্বাচিত আঞ্চলিক
ইউনিটগুলোর জন্য স্মার্ট পুলিশিং
ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই
সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।সীমান্তে নজরদারিতে ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তিসীমান্ত
নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড
বাংলাদেশ (বিজিবি) অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করছে।বাহিনীর
চলমান উদ্যোগের মধ্যে রয়েছে ৭৩টি আধুনিক বর্ডার
আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩
বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামোগত উন্নয়ন।সীমান্তে
নজরদারি ও অভিযান পরিচালনার
সক্ষমতা বাড়াতে ড্রোন, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা এবং উন্নত পরীক্ষাগার
সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ‘স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড
ড্রোন ওয়ারফেয়ার’ প্রতিষ্ঠার একটি প্রস্তাব অনুমোদনের
চূড়ান্ত পর্যায়ে রয়েছে।চুয়াডাঙ্গায়
বিজিবির প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং নীলডুমুরে ১৭
বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।সমুদ্র ও জরুরি সেবায় সক্ষমতা বাড়বেসমুদ্রসীমার
নিরাপত্তা জোরদার এবং নৌযান রক্ষণাবেক্ষণের
সক্ষমতা বাড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড দুটি বড় প্রকল্প
বাস্তবায়ন করছে। পাশাপাশি ১৩টি উচ্চগতির বোট
কেনার একটি পৃথক প্রস্তাব
অনুমোদনের অপেক্ষায় রয়েছে।জরুরি
পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা
বাড়ানোর অংশ হিসেবে ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্সের
অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় ২০টি
ফায়ার স্টেশন নির্মাণ বা পুনর্নির্মাণ, অ্যাম্বুলেন্স
সেবা সম্প্রসারণ এবং নতুন স্থাপনা
তৈরির উদ্যোগ রয়েছে।কক্সবাজারের
রোহিঙ্গা ক্যাম্পের কাছাকাছি চকরিয়া ও উখিয়ায় নতুন
স্থাপনা নির্মাণের পরিকল্পনাও রয়েছে।মাদকাসক্তি নিরাময় ও ফরেনসিক ল্যাব সম্প্রসারণমাদকাসক্ত
ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনসেবা বাড়াতে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে দেশের
সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও
পুনর্বাসন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।অপরাধ
তদন্তে প্রযুক্তির ব্যবহার বাড়াতে খুলনা, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষার
সুবিধাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের প্রস্তাবও রয়েছে।কারাগার ও আনসার-ভিডিপির অবকাঠামোয় নজরকারাগারগুলোর
ধারণক্ষমতা ও অবকাঠামোগত সক্ষমতা
বাড়ানোও সরকারের পরিকল্পনায় রয়েছে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ, জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা
কারাগার পুনর্নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।এ
ছাড়া রংপুর ও রাজশাহী কেন্দ্রীয়
কারাগার পুনর্নির্মাণ এবং ঐতিহাসিক পুরোনো
ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণের উদ্যোগও রয়েছে।অন্যদিকে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনী (আনসার-ভিডিপি) দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় আরও ১২টি অস্ত্রাগার
নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি আনসার-ভিডিপি একাডেমির অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।সংশ্লিষ্ট
উদ্যোগগুলো বাস্তবায়িত হলে পুলিশ, বিজিবি,
কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, কারা অধিদপ্তরসহ স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার
অবকাঠামো ও কার্যক্রমে বড়
ধরনের পরিবর্তন আসতে পারে। তবে
চলমান প্রকল্পে এখন পর্যন্ত অর্থ
ব্যয়ের নিম্নহার বাস্তবায়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে বড়
চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।